দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (১৩ সেপ্টেম্বর)  শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে ভারতের মেয়ারা রেকর্ড অষ্টমবারের এশিয়া কাপ জিতেছে। সূর্যকুমার যাদবদের পর ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নকভির হাত থেকে ট্রফিটি গ্রহণ করেনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে তার থেকেও বেশি নজর কেড়েছে দুবাইয়ের গ্যালারির ঘটনা। ভারত জেতার পরেই দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে দর্শকদের আসন থেকে মহসিন নকভিকে নিশানা করে ‘ট্রফি চোর’ আওয়াজ ওঠে ৷ শেষ পর্যন্ত অপমানিত হয়ে মাঠ ছাড়েন নকভি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। নকভির উপস্থিতিতে মঞ্চে ওঠেনি ভারতীয় দল। ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে তোলার সুযোগ হয়নি হরমনপ্রীত কৌরদের। বিতর্ক তৈরি হলেও ভারতের এই সিদ্ধান্ত যে আগে থেকেই নির্ধারিত ছিল, তা জানিয়েছেন দলের কোচ অমল মুজুমদার। তাঁর বক্তব্য, এই অবস্থান নিয়েছে বিসিসিআই এবং দল সেই সিদ্ধান্তের পাশেই রয়েছে। অন্যদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, নকভির বদলে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনিকে দিয়ে ট্রফি তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকী বিজয়ী দেশের বোর্ডের কোনও প্রতিনিধির হাতেও ট্রফি দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু  কোনও প্রস্তাবই মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর নকভি যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন গ্যালারি থেকে একাংশ সমর্থক ‘ট্রফি চোর নকভি’ স্লোগান দিতে থাকেন। সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।


 

তবে এই ঘটনা নতুন নয়। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। সেই ট্রফি হাতে নিয়েই চলে যান নকভি। যা এখনও ভারতের হাতে আসেনি।  এবার মহিলা দলের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি তৈরি হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। 

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা