চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে যাওয়া মানেই বন্ধুদের সঙ্গে আড্ডা, একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা আর হাসি-আনন্দে ভরা কিছু সময়। কয়েক ঘণ্টার জন্য বাবা-মায়ের শাসন থেকেও যেন একটু মুক্তি মেলে। তাই অনেক পড়ুয়াই অকারণে স্কুল কামাই করতে চায় না। কিন্তু সেই স্কুলে পৌঁছতে যদি প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিতে হয়? অবাক লাগছে শুনে। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য একটি খরস্রোতা নদীর উপর তৈরি একটি  ড্যাম পার করে   এগিয়ে চলেছে। তবে সাধারণ ভাবে নয়, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে সেই রাস্তা। 

জানা গিয়েছে, ভিডিওটি  মধ্যপ্রদেশের বিদিশা জেলার পালোহ গ্রামের।  ভিডিওতে দেখা গিয়েছে কেউ হাতে আবার কেউ কাঁধে ব্যাগ নিয়ে ড্যামের সরু কংক্রিটের খুঁটির ওপর পা রেখে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে  ঝাঁপ দিচ্ছে।নিচে তীব্র স্রোতে বইছে নদীর জল। সামান্য ভুল হলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তবে পড়ুয়াদের মনে ভয়ের লেশমাত্র নেই। নদীর ওপারে অবস্থিত করুয়া গ্রামের বাসিন্দা এই পড়ুয়ারা প্রতিদিন পালোহের একটি উচ্চ বিদ্যালয়ে পড়তে যায়। নিরাপদ সড়কপথে গেলে তাদের প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হয়। সেই দীর্ঘ পথ এড়াতেই বছরের পর বছর ধরে তারা এই বিপজ্জনক রাস্তা ব্যবহার করছে।

 

ফুটেজটি যাচাই করার পর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ঘটনাটি সত্য। পড়ুয়াদের দাবি, গত চার থেকে পাঁচ বছর ধরে তারা এভাবেই স্কুলে যাতায়াত করছে। কিন্তু এতদিনেও নিরাপদ যোগাযোগের কোনও স্থায়ী ব্যবস্থা করা হয়নি। বিদিশার উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট ক্ষিতিজ শর্মা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। পড়ুয়াদের নিরাপদে যাতায়াতের জন্য সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তারা দীর্ঘ হলেও নিরাপদ রাস্তা ব্যবহার করতে পারে। পাশাপাশি নদীর উপর একটি অস্থায়ী সেতু নির্মাণের প্রস্তাবও পাঠানো হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলির কাছাকাছি একটি নতুন স্কুল তৈরির সম্ভাবনাও বিবেচনা করছে প্রশাসন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম