বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, লুধিয়ানা: নির্দিষ্ট গতি মেনেই গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন মোটরবাইক আরোহী। কিন্তু খানিকক্ষণ বাদেই যে ভয়ঙ্কর বিপদের সামনে পড়তে হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। কিছুদূর এগোতেই দূর থেকে পাগলা ঘোড়ার মতো ছুটে এল এক বেপরোয়া গতির টাটা টিয়াগো। নিয়ন্ত্রণ হারিয়ে এত জোরে মুখোমুখি ধাক্কা মারল যে ছিটকে প্রায় ১৫ ফুট উঁচুতে উঠে গেলেন চালক। তার পরে বেশ কয়েকবার ডিগবাজি খেয়ে ছিটকে পড়লেন ৩০ ফুট দূরে। যদিও ভাগ্য ভাল ছিল। তাই বড় ধরনের চোট পেলেও বরাতজোরে বেঁচে গিয়েছেন। শুধু ওই মোটরবাইক আরোহী নন, আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে বেপরোয়া গতির গাড়িটি। আর ওই ভয়ঙ্কর, পিলে চমকানোর মতো ঘটনা বন্দি হয়েছে সিসি ক্যামেরায়।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটে নাগাদ লুধিয়ানার বাহাদুরকে রোডে। অনলাইনে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ‘বাহাদুরকে রোডের এক দিক ধরে গন্তব্যে যাচ্ছিল মোটরবাইক-অটোরিকশা। ঠিক তখনই উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি সাদা রংয়ের টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV) প্রথমে একটি সাইকেল এবং এরপর একটি মোটরসাইকেল ও একটি ই-রিকশাকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে, মোটরসাইকেল আরোহী শূন্যে প্রায় ১৫ ফুট উপরে ছিটকে ওঠেন এবং বেশ কয়েকবার ডিগবাজি খেয়ে প্রায় ৩০ ফুট দূরে গিয়ে পড়েন। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর বিপরীত দিক থেকে আসা দুটি ই-রিকশা ও একটি অ্যাক্টিভা স্কুটারের সঙ্গে ধাক্কা খায় টাটা টিয়াগো গাড়িটি। ই-রিকশাটি ধাক্কার তীব্রতায় রাস্তায় উল্টে যায়।’


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গাড়িটি থামার পর স্থানীয়রা চালককে আটক করে সালেম তাবরি থানার পুলিশ কর্মীদের কাছে হস্তান্তর করেন। ভয়াবহ দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দ্রুত লুধিয়ানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যতীন্দর নামের এক পথচারীর পা ভেঙে গিয়েছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। দুর্ঘটনার সময় টাটা টিয়াগো গাড়ির চালক মদ্যপ বা অন্য কোনও নেশাজাতীয় পদার্থের প্রভাবে ছিলেন।

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫