ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে হাতের কারসাজি। ঘরের দরজা ভাঙা হয়নি, তালাও রয়েছে অক্ষত। অথচ তার মধ্যেই ঘর থেকে উধাও মূল্যবান জিনিসপত্র।  চোরের এমন নিখুঁত হাতসাফাইয়ের  কৌশল দেখে কার্যত হতবাক সবাই। মাত্র ৯ মিনিটের মধ্যে ১৮ কেজি রুপো নিয়ে চম্পট দিয়েছে চোর। চুরি যাওয়া রুপোর বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। আর গোটা ঘটনা ধরা পড়েছে কারখানার সিসিটিভি ক্যামেরায়। নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও কীভাবে এমন কাণ্ড ঘটল, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।   

চাঞ্চল্যকর ঘটনাটি কানপুরের পোখরপুর এলাকার। মহারাষ্ট্রের বাসিন্দা নীতিন টোপে সেখানে রুপো প্রক্রিয়াকরণের কারখানা চালান। নিতিনের দোকানটি নয়াগঞ্জ সরাফা মার্কেটে আর কারখানাটি পোখারপুর এলাকায়। পুরনো রুপো গলিয়ে নতুন করে ব্যবহারের উপযোগী করার কাজ হয় ওই কারখানায়। সোমবার (১২ অক্টোবর) কারখানায় পৌঁছে তিনি দেখেন, সেখানে মজুত রাখা ১৮ কেজি রুপোর দানা উধাও। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তিনি। তখন চোখ ওঠে কপালে। ফুটেজে দেখা যায়, চোরটি দরজা বা তালা ভাঙার পথে হাঁটেনি। বরং প্রায় ১২ ফুট লম্বা দড়ির সাহায্যে কারখানার ছাদের ভেন্টিলেটর জন্য তৈরি ফাঁকা অংশ দিয়ে ভিতরে নামে। তারপর কারখানায় রাখা রুপো সংগ্রহ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুরো অপারেশন শেষ করতে তার সময় লাগে মাত্র ৯ মিনিট। 

সিসিটিভি ফুটেজে অভিযুক্তের মাথায় টুপি দেখা গেলেও মুখ স্পষ্ট ভাবে দেখা যায়নি। ফলে তার পরিচয় শনাক্ত করতে তদন্তকারীদের বেগ পেতে হচ্ছে। কারখানার মালিকের দাবি, সেখানে কর্মরত দুই কারিগর চোরের উপস্থিতি টের পেলেও ভয়ে তাঁরা চুপ করে ছিলেন। অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর তাঁরা বিষয়টি মালিককে জানান। নিখুঁত ভাবে এই এই চুরির ঘটনায় কারখানার ভিতরের তথ্য জানা কোনও ব্যক্তির যোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। কীভাবে রুপো মজুত থাকার খবর চোরের কাছে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। চকেরি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্রের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক দল। 

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

‘বিদেশি শক্তির মদতে আন্দোলন করছে ককরোচরা,’ দাবি সুকান্তের

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের