ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি:  তালাবন্ধ একটি বাংলো। সেখানে ঢোকার পর কী কী করবেন, তা হয়তো আগেই ভেবে রেখেছিলেন এক ব্যক্তি। কিন্তু পরিকল্পনা যতই নিখুঁত হোক, সবসময় যে তা বাস্তবে সফল হবে, এমনটা নয়। কথায় বলে, কপালে না থাকলে অনেক সময় শেষ মুহূর্তে গিয়েও সব পরিকল্পনা ভেস্তে যায়। ঠিক তেমনই ঘটনা ঘটল গুজরাটের  সুরাতে। অভিযোগ, একটি তালাবন্ধ বাংলোয় প্রবেশের চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। কিন্তু ভিতরে ঢোকার সময়ই ঘটে যায় বিপত্তি। বাংলোর স্টিলের গ্রিলের মধ্যে এমনভাবে আটকে যান তিনি যে, কোনওভাবেই নিজেকে মুক্ত করতে পারছিলেন না। উল্টে ওই ব্যক্তিকে সাহায্য করার বদলে মারধরের অভিযোগ উঠেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছ, ওই ব্যক্তি এমন ভাবে বাংলোর গ্রিলের মধ্যে আটকে গিয়েছেন যে না ভিতর দিকে যেতে পারছেন না বাইরের দিকে আসতে পারছেন। এদিকে ওই ব্যক্তিকে গ্রিলের মধ্যে আটকে থাকতে দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, গ্রিলের মধ্যে আটকে থাকা ওই ব্যক্তিকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। তাঁকে মারধর করার অভিযোগও উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।  তবে ওই ব্যক্তি সত্যিই চুরির উদ্দেশ্যে বাংলোয় ঢুকছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার ভিডিও এবং পরিস্থিতি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে পুলিশ বাংলোর মালিক কিশোরভাইয়ের সঙ্গেও যোগাযোগ করে। সেই সময়ে জানা যায়, বাংলোটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল এবং পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। বাংলো থেকে কোনও জিনিস চুরি যাওয়ার খবরও মেলেনি।  কাপোদরা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি প্রায় ১৫ দিন আগে নানা ভারাচ্ছার রাজারাম নগর সোসাইটির একটি বাংলোয় ঘটেছিল।  পুলিশের ইন্সপেক্টর এম.আর. সোলাঙ্কি জানিয়েছেন, ঘটনাটি ঘটার সময় এ বিষয়ে কোনও অভিযোগ থানায় জানানও হয়নি।  

 

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের