গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কলকাতার একাধিক রেস্তরাঁয় ফের হানা কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। পুজোর মুখে ফের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে উঠল প্রশ্ন। বৃহস্পতিবার বিভিন্ন রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মেয়াদ উত্তীর্ণ খাবার, দীর্ঘদিন ফ্রিজে জমিয়ে রাখা রান্না করা খাবার-সহ একাধিক অনিয়ম। কিছু খাবার ঘটনাস্থলেই নষ্ট করে ফেলা হয়।

জনপ্রিয় বিরিয়ানির দোকান আমিনিয়ায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে উদ্ধার করা হয় ফিরনি ও সস। খাদ্য সুরক্ষা আধিকারিকদের দাবি, সেগুলির মেয়াদ পেরিয়ে গিয়েছিল। ফলে সেগুলি ফেলে দেওয়া হয়। গোলপার্কের একটি রেস্তোরাঁয় গিয়ে ফ্রিজে জমিয়ে রাখা কাবাব ও মোমো দেখতে পান আধিকারিকরা। খাবারগুলি ব্যবহারের উপযোগী না হওয়ায় সেগুলিও নষ্ট করে দেওয়া হয়। একই জায়গায় দুধের প্যাকেটের মধ্যে একটি মৃত আরশোলা পাওয়া যায়। সেটিও ফেলে দেওয়া হয়। অন্যদিকে, জনপ্রিয় মিষ্টির দোকান গাঙ্গুরামে নিমকির প্যাকেট খুলতেই মিলল পালক। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দোকানের এক কর্তা বলেন, ‘ভুল করে চলে এসেছে। এটা ঠিক হয়নি।’ কার্যত অনিয়মের কথা স্বীকার করে নেয় দোকান কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

এছাড়াও জিশান নামে একটি রেস্তোরাঁয় চিংড়ি, মাছ, চাউমিন-সহ একাধিক খাবার ফেলে দেওয়া হয়। আধিকারিকদের অভিযোগ, কয়েকটি খাবারের ক্ষেত্রে মেয়াদের তারিখও উল্লেখ করা ছিল না। এর আগে কলকাতার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পচা খাবার ও খাবারের জন্য অনুপযুক্ত রংয়ের প্যাকেট উদ্ধার করা হয়েছিল। এমনকি কিছুদিন আগে কলকাতা পুরনিগম ৪০টি দোকানের লাইসেন্স বাতিলের তালিকাও প্রকাশ করে। নতুন করে অভিযানে ফের সামনে এল খাবারের মান ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন।

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক