নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেন থেকে নামাওঠা না করার জন্য যাত্রীদের বারবার নিষেধ করা হয়। স্টেশনগুলিতে বারবার সতর্কবানী দেওয়ার সঙ্গে সঙ্গেই বারবার ঘোষণা করা হয় জীবন খুবই মূল্যবান। কিন্তু কোথায় কি সেই কথা না শুনে প্রায়ই দেখা যায় চলন্ত ট্রেন থেকে ওঠানামা করছেন যাত্রীরা। তাতেই ঘটে দুর্ঘটনা। সম্প্রতি তেমনই একটি ঘটনা।   চলন্ত ট্রেন থেকে নামার সময়  মুহূর্তের ভুলেই ঘটে গিয়েছে ভয়াবহ বিপদ। প্রয়াগরাজ জংশনে ট্রেন থেকে নামতে গিয়ে আচমকাই ট্রেনের নিচে পড়ে যান এক মহিলা। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে। এক মুহূর্ত নষ্ট না করে ঝাঁপিয়ে পড়েন RPSF-এর জওয়ানরা। জরুরি চেন টেনে ট্রেন থামানোর পর শুরু হয় প্রাণপণ উদ্ধার অভিযান। সেই ভিডিও ভাইরাল হয়েছে। 

ঘটনাটি প্রয়াগরাজ জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মের। স্টেশন থেকে প্রয়াগরাজ এক্সপ্রেস ছাড়ার সময় ওই মহিলা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। সেই সময় আচমকাই তাঁর ভারসাম্য হারিয়ে যায় এবং তিনি প্ল্যাটফর্মে পড়ে ট্রেনের নিচে চলে যান।  মহিলাকে ট্রেনের নীচে পড়ে যেতে দেখেই সময় নষ্ট না করেই RPSF-এর জওয়ানরা ছুটে যান। RPSF-এর দ্বিতীয় ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মহেশ কুমার হরিতওয়ালের সঙ্গে কনস্টেবল প্রবেশ কুমার এবং বসন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। প্রথমেই তাঁরা ইমার্জেন্সি চেন টেনে ট্রেন থামান। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেনের নিচে আটকে থাকা মহিলার কাছে পৌঁছে তাঁকে নিরাপদে বাইরে বের করে আনেন। গোটা উদ্ধারকাজ শেষ করতে সময় লাগে প্রায় ৫ মিনিট।


এই ঘটনার CCTV ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা  গিয়েছে, বিষয়টি বুঝতে পেরেই কীভাবে RPSF জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সময়মতো তাঁদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, RPSF-এর ‘অপারেশন জীবন রক্ষা’-র আওতায় এই উদ্ধার অভিযান চালানো হয়। পরে ওই মহিলা জওয়ানদের ধন্যবাদ জানান।

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ