ইনি ইন্দিরা গান্ধী না কঙ্গনা রানাউত, চিনতে ভুল করবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে এল ইন্দিরা গান্ধীর ফার্স্ট লুক। না না ঘাবড়াবেন না, ইন্দিরা গান্ধী নয়, অভিনেত্রী কঙ্গনা রানাউতের আসন্ন ছবি ‘Emergency’ এর ফার্স্ট লুক প্রকাশ্যে এল। যেখানে ইন্দিরা গান্ধীর লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হ্যাঁ, সম্প্রতি অভিনেত্রী কঙ্গনা রানাউতের আসন্ন চলচ্চিত্র, ইমার্জেন্সির ফার্স্ট লুক উন্মোচন হয়েছে। শোনা গিয়েছে, কঙ্গনার প্রোডাকশন ব্যানার, মণিকর্ণিকা ফিল্মসের অধীনেই তৈরি হয়েছে এই ছবি। আর এই ইমার্জেন্সি চলচ্চিত্রে কঙ্গনাকে দেখা যাবে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রূপে৷

বৃহস্পতিবার এই ছবির প্রথম টিজার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তির ফোনে কথা বলেই সে শীঘ্রই একটি বিশাল অফিসের দিকে হেঁটে যায়। সেই মুহূর্তে ঘরের ভেতর একজন মহিলাকে হলের মধ্যে দাঁড়িয়ে কিছু ফাইল দেখতে দেখা যায়। তখন লোকটি তাঁকে জিজ্ঞাসা করেন যে, মার্কিন রাষ্ট্রপতি জানতে চেয়েছিলেন যে তাঁরা আপনাকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে পারেন কিনা। তখন কঙ্গনা বলেন, আমেরিকান প্রেসিডেন্টকে বলুন যে আমার অফিসের সবাই আমাকে স্যার বলে সম্বোধন করে, ম্যাডাম নয়। তখনই অভিনেত্রীর লুক প্রকাশ্যে এসেছে। ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেন কঙ্গনা রানাউত। যদিও ক্যামেরায় বিশেষ কিছুই দেখা যায়নি। কিন্তু নায়িকার প্রোফাইলেই ইন্দিরা গান্ধীর বেশে তাঁর লুক ধরা পড়েছে। তবে এই ছবিতে মজার বিষয় হল, কঙ্গনা তাঁর ভয়েস মডিউলেশন নিয়েও কাজ করেছেন৷ কারণ, ছবিতে তাঁর কণ্ঠের স্বর একেবারেই আলাদা।

অভিনেত্রীর লুকের প্রশংসা করেছেন তাঁর একাধিক ভক্তরাও। একজন মন্তব্য করেছেন, “ওমজি! তিনি যেভাবে কথা বলছেন, তাঁর মুখের অভিব্যক্তিই আলাদা, নিঃসন্দেহে তিনি একজন বলিউডের সেরা অভিনেত্রী, কুইন রক, যেন আমরা ইন্দিরা ম্যামকে জীবিত দেখছি, এই অভিনয়ের জন্য তাঁর কোলে আরেকটি জাতীয় পুরস্কার শিরধার্য্য। জুন মাসেই, কঙ্গনা ঘোষণা করেছিলেন যে, তিনি আন্তর্জাতিক মানের বিখ্যাত কৃত্রিম মেকআপ শিল্পী ডেভিড ম্যালিনোস্কিকে নিযুক্ত করেছেন, তাঁর একটি চলচ্চিত্রের জন্য। সেই রহস্য এতদিন পর উদঘাটন হল। ইন্দিরার মেক-আপ করার জন্যেই এদেশে পাড়ি দিয়েছিলেন ডেভিড। ডেভিড ২০১৭ ফিল্ম ডার্কেস্ট আওয়ারে সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিংয়ের জন্য 2018 BAFTA এবং অস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে, World War Z (2013) এবং The Batman (2022)।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!