দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন, আতঙ্ক পর্যটকদের মধ্যে

ফের লাইনচ্যুত হয়ে গেল টয়ট্রেন। শনিবার দুপুরে দার্জিলিংয়ে একটি টয়ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের লাইনচ্যুত হয়ে গেল টয়ট্রেন। শনিবার দুপুরে দার্জিলিংয়ে যাত্রী বোঝাই একটি টয়ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিকভারি ভ্যানও। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নিউ জলপাইগুড়ি (Jalpaiguri) স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টয়ট্রেন দার্জিলিংয়ে যাচ্ছিল। সেই সময় দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ গয়াবাড়ির কাছে আচমকাই ওই টয়ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ঘুরতে এসে এমন দুর্ঘটনার কবলে পড়ে কার্যত আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন টয়ট্রেনের ভিতরে থাকা পর্যটকরা। ঘটনার খবর পৌঁছয় স্থানীয় প্রশাসনের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থলে আনা হয় রিকভারি ভ্যানও। টয়ট্রেনের ভিতরে থাকা পর্যটকদের উদ্ধার করা হয় দ্রুত। তবে এই ঘটনায় কোনও পর্যটক বা কারোর হতাহতের কোনও খবর নেই। নিরাপদে পর্যটকদের উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কী ভাবে পর্যটক বোঝাই টয়ট্রেন এমন দুর্ঘটনার কবলে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টার পর টয়ট্রেনটিকে আবার লাইনে স্থাপন করা সম্ভব হয়। লাইনে স্থাপন করার পর আবার ছুটতে শুরু করে ওই টয়ট্রেনটি। তবে কীভাবে টয়ট্রেনটি লাইনচ্যুত হল, তা নিয়ে প্রশ্ন করছেন যাত্রীরাও। প্রসঙ্গত দার্জিলিংয়ে টয়ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার লাইনচ্যুত হয়েছে টয়ট্রেন। সম্প্রতি দার্জিলিং যাওয়ার পথে সোনাদার কাছে লাইনচ্যুত হয় একটি টয়ট্রেন। (ছবি প্রতীকী)

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মী ভান্ডারে বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন