ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দরাবাদের বিলাসবহুল হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক আমেরিকার নাগরিকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের গাচিবলি এলাকায়। মৃতের নাম মিচেল ব্রায়ান লি (৪১)। ব্যবসায়িক কাজে ভারতে এসে হোটেলে উঠেছিলেন তিনি। কী কারণে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। 

পুলিশ সূত্রে খবর,  এক সঙ্গীর সঙ্গে হায়দরাবাদে এসেছিলেন মিচেল। গাচিবলির একটি বিলাসবহুল হোটেলের ১২ তলার ১২১৮ নম্বর ঘরে উঠেছিলেন তিনি। গত ৪ নভেম্বর সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না আত্নীয়রা। বারবার ফোন করেও সাড়া না মেলায় বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর গত ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খোলেন হোটেলকর্মীরা। ঘরের ভিতরে মিচেলকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় জরুরি চিকিৎসা পরিষেবায়। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

খবর পেয়ে হোটেলে পৌঁছয় গাচিবলি থানার পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে মৃত্যু হল ওই মার্কিন নাগরিকের, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩