BREAKING: তিন সহকর্মীকে গুলি করে আত্মঘাতী ITBP জওয়ান

কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খুঁজে বের করতে তদন্ত (Court Of Enquiry) শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, উধমপুর: তিন সহকর্মীকে গুলি করে শেষে নিজেও আত্মঘাতী হলেন ইন্দো-তিবেতিয়ান সীমান্ত পুলিশের (Indo Tibetian Border Police) এক জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে উধমপুরের দেবিকা ঘাট (Udhampur Devika GHAT) শিবিরে। গুলিবিদ্ধ তিন আইটিবিপি (ITBP) জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা শঙ্কামুক্ত। কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খুঁজে বের করতে তদন্ত (Court Of Enquiry) শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি অমরনাথ (Amarnath Yatra) যাত্রায় অংশ নেওয়া পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য উপত্যকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উধমপুরের দেবিকা ঘাট চত্বরে অমরনাথ যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব ছিল আইটিবিপির অষ্টম ব্যাটেলিয়ন। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ দেবিকা ঘাট কমিউনিটি সেন্টারের আইটিবিপির শিবিরে আচমকাই সহকর্মীদের লক্ষ্য করে নিজের ইনসাস রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করেন কনস্টেবল ভূপিন্দার সিং। অতর্কিতে গুলি চালানোর ঘটনায় শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন। গুলিবিদ্ধ হন দলে রাম (Dale Ram), আখলাক মালিক (Akhlak Malik) ও রজনীকান্ত (Rajanikant)। এর পরেই নিজের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মঘাতী হন ভূপিন্দর সিং।

আহতদের উদ্ধার করে উধমপুর সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে ওই জওয়ান এমন কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানের কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল