বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত ২, চাঞ্চল্য

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে মৃতদের নাম, সফিকুল ইসলাম ও ফারজান আলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরণ (BOMB)। ঘটনায় মৃত্যু (DEATH) হয়েছে ২ জনের। মালদার মানিকচকের গোপালপুরের ঘটনা। আহত (INJURED) একাধিক। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই হয় ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা শব্দের উৎস অনুসন্ধান করে আসেন গোপালপুরের চন্ডীপুর মাঠে। দেখতে পান ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে জখম ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দেহ পরীক্ষা করে চিকিৎসকরা জানান, ২ জন মৃত। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে বেশ ২ জনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে মৃতদের নাম, সফিকুল ইসলাম ও ফারজান আলি। দু’জনেরই বাড়ি গোপালপুরে। এই ঘটনায় পুলিশের জালে ২ জন। 

মানিকচক থানা সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির একাধিক সরঞ্জাম। এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে। কেন বোমা বাঁধা বা এই ঘটনায় আরও কারা যুক্ত, তা নিয়ে চলছে তদন্ত।

মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে বোমা বাঁধার খবরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহতরা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি