শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর মরসুমে নদিয়ার প্রাচীন জনপদ শান্তিপুরে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে ভিড় জমান অগণিত পুণ্যার্থী ও দর্শনার্থী। কিন্তু শহরের অলিগলি ও পুজোমণ্ডপের ঠিকানা জানা না থাকায় অনেক সময়ই সমস্যায় পড়তে হয় তাঁদের। সেই সমস্যা মেটাতেই অভিনব উদ্যোগ শান্তিপুরের এক স্কুলপড়ুয়ার। একাদশ শ্রেণিতে পড়ার পাশাপাশি প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের পথ চলা সহজ করে তুলতে ‘কালীক্ষেত্র শান্তিপুর’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (ইংলিশ মিডিয়াম) ছাত্র ধ্বনিষ্ঠা দাস।

ওয়েবসাইটটিতে শান্তিপুরের প্রায় ১০০টি কালীপুজোর বিবরণ, পুজোর ইতিহাস এবং মণ্ডপে পৌঁছনোর পথনির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্মার্টফোনের সাহায্যেই সহজে খুঁজে পাওয়া যাবে পছন্দের পুজোমণ্ডপ। শুধু মণ্ডপের ঠিকানা নয়, দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতাল, দমকল, থানা এবং পুরসভার মতো জরুরি পরিষেবার ঠিকানাও যুক্ত করা হয়েছে এই ওয়েবসাইটে। ভবিষ্যতে পর্যটকদের সুবিধার্থে হোটেল ও অতিথি নিবাসের তথ্যও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, ছবি তোলার প্রতি ভালোবাসা থেকেই এই ভাবনার সূত্রপাত ধ্বনিষ্ঠার। সম্প্রতি ক্যামেরা কেনার পর বিভিন্ন পুজোমণ্ডপে ছবি তুলতে গিয়ে সাধারণ মানুষের পথ খুঁজে পেতে সমস্যার বিষয়টি তার নজরে আসে। এরপর দুর্গাপুজো মিটতেই ওয়েবসাইট তৈরির কাজে হাত লাগায় সে। মাত্র ১০ দিনের মধ্যে এক পরিচিত দাদার সহযোগিতায় তৈরি করে ফেলে গোটা ওয়েবসাইটটি। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের উদ্যোগে এই কাজ সম্পন্ন করেছে সে।

আরও পড়ুনঃ মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য 

গত ৩ নভেম্বর গুগলে আত্মপ্রকাশ করে ওয়েবসাইটটি। মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে। স্থানীয় বিধায়ক, পুরসভার প্রশাসক অরুণ কুমার সর্দার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে এই উদ্যোগ। কালীপুজোর পর শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব নিয়েও একই ধরনের ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে ধ্বনিষ্ঠার। পাশাপাশি ভবিষ্যতে সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো নিয়েও কাজ করতে চায় সে।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন