কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটের সংঘর্ষের ঘটনায় এবার পুলিশের কড়া পদক্ষেপ। জন্মদিনের রাতের রাজনৈতিক উত্তেজনা গড়াল গ্রেফতারি ও এফআইআর পর্যন্ত। পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। অন্যদিকে, এই ঘটনায় দায়ের হওয়া চারটি এফআইআরে একটিতে নাম জড়িয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে কালীঘাটের রাতের সংঘর্ষ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত হয়েছিল। রাত ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত এলাকায় উত্তেজনা চলে। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মীও। পুলিশকে চড় মারার অভিযোগে একবালপুরের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিষেকের অভিযোগ, ধৃতরা বিজেপি সমর্থক। এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা করেছে। তার মধ্যে একটি এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। পাশাপাশি, অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: ‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

অন্যদিকে, নিজের বাড়ি ও অফিসে হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দু’দিন ধরে এলাকায় রেইকি করার পর একদল ব্যক্তি শনিবার রাত ২টো নাগাদ তাঁর বাড়ি ও অফিসে হামলা চালায়। অভিযুক্তদের বিজেপির গুন্ডা বলেও কটাক্ষ করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে কালীঘাটের সংঘর্ষের তদন্তে এখন পুলিশের নজর সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট অভিযোগগুলির দিকে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য