পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের আনন্দে হঠাৎ নেমে এসেছিল বিষাদের ছায়া। কালীপুজোর ঠিক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটের বিশাল মণ্ডপ। কিন্তু তাতেও দমে যাননি পুজোর উদ্যোক্তারা। মা কালীর আরাধনা বন্ধ হতে দেবেন না, এই সংকল্প নিয়েই রাতারাতি নতুন করে মণ্ডপ তৈরির কাজে নেমে পড়লেন তাঁরা। পাঁশকুড়ার যশোড়া কালীবাজারের এই উদ্যোগ এখন নজর কাড়ছে সকলের।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত যশোড়া কালীবাজারের এই কালীপুজো এ বছর ৫৯ বছরে পা দিয়েছে। স্থানীয় কালীবাজার ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসীদের উদ্যোগে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল চোখধাঁধানো মণ্ডপ। কিন্তু শনিবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই মণ্ডপে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কাঠামোয়। কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় সমস্ত সাজসজ্জা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। তবে ততক্ষণে সব শেষ। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে এমন বিপর্যয়ের পরেও পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেননি উদ্যোক্তারা। বরং রাতেই নতুন করে খুঁটিপুজো করে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ।

আরও পড়ুনঃ শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

হাতে সময় অত্যন্ত কম, সামনে পুজো। তবুও সীমিত সামর্থ্য নিয়ে নতুন করে আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। প্রায় ৩০ লক্ষ টাকার মণ্ডপ হারিয়েও উদ্যোক্তাদের এই অদম্য মনোভাব বুঝিয়ে দিল, উৎসবের আসল শক্তি শুধু জাঁকজমকে নয়, মানুষের ইচ্ছাশক্তি ও একতার মধ্যেও লুকিয়ে থাকে।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর