দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে সামান্য হলেও করোনাভাইরাসের সংক্রমণের (Coronairus) ক্ষেত্রে স্বস্তি মিলল। দেড় হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ (Daily Case)। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৯ জন। তবে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু (Daily Covid Death) কিছুটা চিন্তা বাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ছয় জন। পাশাপাশি সামান্য স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা। দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। একদিনে নতুন করে ৮ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯০ শতাংশে। নতুন করে এক হাজার ৪৪৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৭২ হাজার ৩০৭ জন। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ছয় জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৮২ জন।’

 স্বস্তি মিলেছে অ্যাকটিভ কেসের ক্ষেত্রে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৫১ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ২১ হাজার ৪৪২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেস কমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮৩ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ভোটারদের লাইনে হাজির গজরাজ, ঝাড়গ্রামের মাটিতে রামলালের উপস্থিতিতে শোরগোল

LIVE

দেড় ঘণ্টা কেটে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি মালদহের মোথাবাড়িতে, বিক্ষোভ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ