রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী, বাড়ল শনাক্তের হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে অস্বস্তি আর উদ্বেগ লাগাতার বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় মারন ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Case) ও শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের তুলনায় ফের ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশ। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে (Covid Death) লুটিয়ে পড়েছেন আরও ছয়জন। তবে সামান্য হলেও স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে ১৫ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশে। ২ হাজার ৪৫৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৭৭ হাজার পাঁচ জনে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা মহানগরী। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৯৪ জন।’

তবে সামান্য হলেও স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য আনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১৯ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ২৭ হাজার ৩১২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬১ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৯।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা