‘পুষ্পা’র দ্বিতীয়খণ্ডে আল্লুর বিপরীতে নাকি মনোজ বাজপেয়ী! জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নয়া চমক। এবার শিরোনামে বলিউড আর দক্ষিণী দুনিয়ার দুই তারকা। একজন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) এবং বলি অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। শোনা যাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa: The Rule) এ নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন মনোজ বাজপেয়ী। সুতরাং হল না চমকপ্রদ ব্যাপার! শোনা যাচ্ছে, এবার নাকি দুই অভিনেতার লড়াইয়ে বক্সঅফিস একেবারে কেঁপে উঠতে চলেছে। তাই নিয়েই আপাতত জল্পনা! যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি, সেই অপেক্ষায় পুষ্পা অনুগামীরা। গত বছর ডিসেম্বরেই গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত Pushpa: The Rise। যা একেবারে বক্সঅফিসে ঝড় তুলেছিল। করোনা পরবর্তী পর্যায়ে রাতারাতি এই ছবি একেবারে ব্লকবাস্টারের তকমা পেয়ে গিয়েছিল।

যদিও শুধু পুষ্পা একা নয়, পুষ্পার পরে ‘RRR’ এবং ‘কেজিএফ 2’ও সেরা চলচ্চিত্র হিসেবে দেশকে বিদেশের মানচিত্রে তুলে দিয়েছিল। পুষ্পার প্রতিটি গান থেকে সংলাপ, এখনও মানুষের মুখে মুখে ফেরে। তেলেগু ছবি হলে কী হবে! এই ছবি বেশি রাজত্ব করেছিল হিন্দি ভাষায়। বর্তমানে ছবির দ্বিতীয় অংশের চিত্রনাট্য গোছানোর কাজের পাশাপাশি এই ছবির তৃতীয় অংশের কথাও ঘোষণা হয়েছে। আর সবেতেই নায়ক থাকবেন আল্লু অর্জুন। শোনা যাচ্ছে, জুলাই মাস থেকেই Pushpa: The Rule ছবির শ্যুটিং শুরু করবেন পরিচালক সুকুমার। আর তাতেই কানাঘুষো যে, এবার নাকি বড় পর্দায় বলিউড আর দক্ষিণী ছবির হিরোর মধ্যে জোরদার টক্কর লাগবে। Gangs of Wasseypur-এর সর্দার খান ওরফে মনোজ বাজপেয়ীকে এই ছবির জন্যে প্রস্তাব দেওয়া হয়েছে।

সুতরাং বুঝতেই পারছেন, একদিকে যেমন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নজরকাড়া অভিনয়, অন্যদিকে বলিউডের তাবড় অভিনেতা মনোজ বাজপেয়ীর দুর্ধর্ষ পর্দা কাঁপানো অভিনয়, সবটাই পর্দা কাঁপানোর জন্যে যথেষ্ট। সুকুমারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি আরও বড় ক্যানভাসে মুড়িয়ে প্রদর্শন করতে চলেছেন পুষ্পারাজকে। সেই কারণেই ছবির চিত্রনাট্যকে আরও জোরদার করা হচ্ছে। শোনা যাচ্ছে পুষ্পার দ্বিতীয় পর্বে হয়তো নাও দেখা যেতে পারে শ্রীবল্লী অর্থাৎ রশ্মিকাকে। সুতরাং পুষ্পার দ্বিতীয় অংশ কতটা চমক দিতে চলেছে দর্শকদের সেটাই এবার দেখার বিষয়।

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের