রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটদের হোক বা বড়দের, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আজ রবিবার (৮ নভেম্বর) আল আমেরাতের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্রি টার্ফ ২) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে পাকিস্তানি বোলাদের দাপটে বেশ চাপে পড়ে তরুণ ভারতীয় ব্যাটাররা। ভারত যখন একের পর এক উইকেট হারিয়ে চাপে তখন  মাত্র ৮৫ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলে রাতারাতি আলোচনায় উঠে এলেন ভারতের তরুণ ক্রিকেটার অর্জুন রাজপুত। কে এই অর্জুন, কি তাঁর পরিচয় ? তা নিয়েই চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে ।

স্বপ্নটা ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ মোটেও সহজ ছিল না। সংসার চালাতে এবং ছেলের স্বপ্ন পূরণ করতে অর্জুনের বাবা কখনও রাস্তার ধারে ঠেলা নিয়ে ছোলে-কুলচা বিক্রি করেছেন। আবার কখনও   ছোট বেকারি খুলে দিনরাত পরিশ্রম করেছেন। ভোরে উঠে খাবার তৈরি করে সারাদিন ঠেলা নিয়ে দাঁড়িয়ে থেকেছেন। পরিবারের একমাত্র উপার্জনের ভরসা ছিল সেই ছোট্ট ব্যবসা। অর্থনৈতিক অনটনের কারণে ছেলের ক্রিকেট প্রশিক্ষণ এবং পড়াশোনার খরচ জোগানোও সহজ ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে, সংসার চালাতে আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের কাছ থেকেও ধার নিতে হয়েছিল অর্জুনের বাবাকে। কিন্তু অভাব থাকলেও ছেলের স্বপ্ন পূরণের পথে কখনও বাধা হয়ে দাঁড়াননি তিনি। বাবার লড়াইকে শক্তি করেই এগিয়ে চলেছে ছেলে। সেই লড়াইয়ের ফল দেখা গিয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। প্রথমে ব্যাট করতে নেমে  মাত্র ৮৬ রানের মধ্যেই পাঁচ উইকেট চলে যায় ভারতের। এমন কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে দলের হাল ধরেন অর্জুন রাজপুত। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ৫টি ছক্কা। তাঁর এই দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতীয় দল ২০৮ রান তুলতে সক্ষম হয়। 

কেমন ছিল অর্জুনের ছোটবেলা

মাত্র সাত বছর বয়সে ক্রিকেটের হাতেখড়ি অর্জুনের। জলন্ধরের হরভজন সিং ইনস্টিটিউট অফ ক্রিকেটে তাঁর প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়। কিন্তু কয়েক বছর পর সেই অ্যাকাডেমি বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয় তাঁর ক্রিকেটজীবনে। ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন বিক্রম সিদ্ধু। তিনি অর্জুনের পুরনো প্রশিক্ষক ছিলেন। তাঁর উদ্যোগেই একটি নামী স্কুলে ভর্তির সুযোগ পান অর্জুন। এমনকী স্কুল কর্তৃপক্ষকে তাঁর ফি মকুব করার অনুরোধও জানান বিক্রম। সেই সাহায্যেই পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণ দুটোই চালিয়ে যেতে পারেন তরুণ ক্রিকেটার।  অর্জুনের কথায়, তাঁর পরিবার কখনও তাঁকে ক্রিকেট ছেড়ে চাকরি করার কথা বলেনি। বরং বাবা-মায়ের প্রতিদিনের পরিশ্রম তাঁকে আরও শক্তিশালী করেছে। পরিবারের ত্যাগকে সম্মান জানাতেই ক্রিকেটের মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরানের পাশাপাশি আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা পেয়েছেন অর্জুন। ফলে তাঁর ক্রিকেটজীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে গিয়েছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি