উদয়পুরের দর্জি খুনে গ্রেফতার মূল চক্রী

ধৃতের নাম মহম্মদ জাভেদ

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর (রাজস্থান): বড় ধরনের সাফল্য পেল এনআইএ (NIA)। তাদের জালে উদয়পুরে দর্জি খুনের মূল চক্রী। এনআইই সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জাভেদ (Mohammad Javed)।

এনআইএ এই গ্রেফতারের খবর দিতে গিয়ে জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে খবর আসে, মহম্মদ জাভেদ উদয়পুরে একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেখানে এনআইএ-য়ের একটি দল সেখানে পৌঁছলে মহম্মদ জাভেদ (Mohammad Javed)পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি।

জাতীয় তদন্ত সংস্থার (NIA) বিবৃতি অনুযায়ী, খুনের দিন দর্জি কানহাইয়া লালের দোকানের ভিতরে আগে থেকেই হাজির ছল মহম্মদ জাভেদ। জাভেদ সেখান থেকে রিয়াজকে খবরাখবর দিতে থাকে। রিয়াজের জানার দরকার ছিল দোকান খালি আছে কি না?  গ্রাহক (Customer) থাকলেও তাদের সংখ্যা কত? দোকানে একজন গ্রাহক রয়েছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রিয়াজ আখতারি। জামার মাপ নেওয়ার জন্য সে কানহাইয়া লালকে (Kanhaiya Lal) অনুরোধ জানায়। মাথা নীচু করে সে মাপ নেওয়ার সময় হাতে থাকা ধারাল অস্ত্রের কোপ বসায়। ধড় থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে সেই মাথা নিয়ে রাস্তায় এসে হর্ষোল্লাসে মেতে ওঠে রিয়াজ (Riyaz) । পরে বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে ঘটনার কথা ছড়িয়ে পড়ে। পুলিশের একটি চৌকি (polce outpost) পার হওয়ার সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা রিয়াজ ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি