গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে

জেরায় কোনও উপযুক্ত জবাব না মেলায় প্রথমে তাঁকে আটক করেন গোয়েন্দারা। এরপর শনিবার সকালে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো, কে তাঁকে দিল, সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু জেরায় কোনও উপযুক্ত জবাব না মেলায় প্রথমে তাঁকে আটক করেন গোয়েন্দারা। এরপর শনিবার সকালে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার সকালে গ্রেফতার করেছে। শুক্রবারই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ২১ কোটি ২০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। পাশাপাশি তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২০টি মোবাইল ফোন এবং বেশকিছু বিদেশি মুদ্রা। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ সোনার গহনাও। অর্পিতা মুখোপাধ্যায়কে প্রথমে আটক করেন গোয়েন্দারা। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর। অর্পিতার বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে ইডি। ওই মহিলা তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া টাকার উৎস আড়াল করার চেষ্টা করছেন বলে ইডির গোয়েন্দাদের দাবি। অর্পিতাকে শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে সূত্রের খবর।

অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে অর্পিতার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এমনকি উদ্ধার হওয়ার টাকার সঙ্গেও তৃণমূলের কোনও সম্পর্ক নেই। দলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন