মাসতুতো ভাইকে চাকরি পাইয়ে দিয়েছিলেন অর্পিতা, বিস্ফোরক অভিযোগ

মাসি স্মৃতি মুখোপাধ্যায় বলেন, অর্পিতা মডেলিং করতেন। করতেন সিরিয়াল ও ফিল্ম। তাঁর কাছে এত সম্পত্তি শুনে বিস্মিত মাসিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ উঠছে অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE) সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন তাঁর মাসতুতো ভাইকে। প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর। আরও অভিযোগ, মাসতুতো ভাইয়ের বন্ধুদেরকেও দেওয়া হয়েছিল চাকরির প্রতিশ্রুতি। উল্লেখ্য, ডোমজুড়ে রয়েছে অর্পিতার মাসির বাড়ি।

ডোমজুড়ের লক্ষণপুরে মাসির বাড়ি মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছে ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা এবং ৭৬ লক্ষ টাকার গয়না। কোথা থেকে এল এত টাকা, সেই টাকা এসএসসির নিয়োগ দুর্নীতির কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতিতেই সামনে এল ঘনিষ্ঠজনের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। উল্লেখ্য, মাসির ছেলের নাম মুকুল। তবে কী চাকরি করেন তিনি, তা বলতে পারেননি কেউ। মাসি স্মৃতি মুখোপাধ্যায় বলেন, অর্পিতা মডেলিং করতেন। করতেন সিরিয়াল ও ফিল্ম। তাঁর কাছে এত সম্পত্তি শুনে বিস্মিত মাসিও।

অর্পিতার মাসি বলেন, প্রায় মাস খানেক আগে অর্পিতা বোনকে নিয়ে ডোমজুড়ে এসেছিলেন দাদুকে (দুর্গাপদ চক্রবর্তী) দেখতে। তিনি বলেন, ডোমজুড়ে তাঁর সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তি আসেননি। স্মৃতি এও বলেন, মা ও মেয়ে আলাদা জায়গায় থাকেন। কোথা থেকে অর্পিতার এই বিপুল সম্পত্তি এসেছে, তা জানেন না তিনি। তবে এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অর্পিতার সুপারিশে চাকরি পেয়েছেন মুকুল। তবে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন