‘নেভার সিন বিফোর’ অবতারে ‘পাঠান’ এ দীপিকা, প্রশংসায় পঞ্চমুখ শাহ্রুখ

বন্দুক হাতে রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দিয়েছেন দীপিকা। এই ভাবে কখনই এর আগে তাঁকে দেখা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান। বিপরীতে নায়িকা দীপিকা পাদুকোন। বলে রাখা ভালো সেই ‘ওম শান্তি ওম’ ছবির সময় থেকেই বি-টাউনে শাহরুখ-দীপিকা জুটি হিট। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ এ দেখা গিয়েছিল তাঁদের। আবারও পর্দায় ফিরছে সেই জুটি ‘পাঠান’ ছবির মাধ্যমে। প্রকাশ্যে এল এই ছবিতে দীপিকার ফার্স্ট লুক পোস্টার। বন্দুক হাতে রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দিয়েছেন দীপিকা। এই ভাবে কখনই এর আগে তাঁকে দেখা যায়নি। তা বলছে নেটপাড়া। 

মোশন পোস্টারে দেখা যাচ্ছে দীপিকাকে বন্দুক চালাতে। আর সেই বন্দুকের নল থেকে বেরিয়ে আসছে বুলেট। নায়িকার কপালে চোটের চিহ্ন রয়েছে। কিন্তু তাঁর চোখমুখ বলছে সে দৃঢ় প্রতিজ্ঞ তাঁর কাজে। এদি দীপিকার এই লুকের পোস্টার ইন্সটাগ্রামে শেয়ার করে নিয়েছেন শাহরুখ নিজে। ক্যাপশনে লিখেছেন, ”ওর কাউকে মারার জন্য বুলেটের প্রয়োজন নেই।” সঙ্গে এই ছবি মুক্তির দিনও জানিয়েছেন কিং খান। আগামী ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে। 

পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশনধর্মী ছবি বক্স অফিসে নতুন মাইলফলক তৈরি করতে চলেছে একথা বলাই বাহুল্য। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে এই ছবি। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে তা। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে কাজ করেছেন জন আব্রাহাম। 

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর