শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বঙ্গে পালাবদল হয়েছে প্রায় ছয় মাস। তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।  ৪-মে-এর পর ফুল বদলের হিড়িক দেখা গিয়েছে। সেই সময়েই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কড়া বার্তা দিয়ে বলেছিলেন তৃণমূল থেকে ‘বেনোজল’ ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু সেই কথাকে উপেক্ষা করেই চলেছে দলবল । এতেই ঘটেছে বিপত্তি। বঙ্গ বিজেপির অন্দরে শৃঙ্খলা, গোষ্ঠীকোন্দল এবং নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে চিন্তা বাড়ছে শাসক দলের। বারবার সতর্কবার্তা দিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে মনে করছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই পরিস্থিতিতে আরও কঠোর অবস্থান নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম মুখ তথা বাংলার পর্যবেক্ষক সুনীল বনসল। দলের নির্দেশ অমান্য করে নিজের মতো করে চলার প্রবণতা বন্ধ করতে স্পষ্ট বার্তা দিলেন তিনি। দলীয় শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত করা হবে না, বলেই সাফ জানিয়ে দিয়েছেন।   

বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উদ্বেগ ক্রমশ বাড়ছে। দলের বিভিন্ন স্তরে মতবিরোধ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাংগঠনিক নির্দেশ অমান্য করার অভিযোগ সামনে আসছে। কোথাও স্থানীয় নেতৃত্বের মধ্যে সংঘাত, আবার কোথাও দলের সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগতভাবে কাজ করার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সংগঠনের উপর নিয়ন্ত্রণ আরও মজবুত করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ শুক্রবার (২০ নভেম্বর) সল্টলেকে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেছিলেন সুনীল বনসল। সেখান থেকেই দলের সমস্ত স্তরের নেতাদের কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘সংগঠনকে এড়িয়ে কিছু করা চলবে না। সংগঠনের বৈঠকে অনেক জায়গায় লক্ষ্য করা গিয়েছে, কোনও কোনও বিধায়করা তাঁদের প্রতিনিধি পাঠাচ্ছেন। নিজে আসছেন না। বিধায়করা না কি খুব ব্যস্ত যে সংগঠনের বৈঠকে আসতে পারছেন না। যদি না আসতে পারেন, তাহলে বৈঠকে প্রতিনিধি পাঠানোর প্রয়োজন নেই।’ এর পরেই তিনি সাফ জানিয়েছেন,  ‘এমন কোনও আচার-আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়।’ 

আরও পড়ুন: ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

এর আগেও তোলাবাজি, দুর্নীতি এবং সিন্ডিকেট-রাজের অভিযোগে দলের নেতা-কর্মীদের সতর্ক করেছিলেন বনসল। এমনকী অভিযোগ প্রমাণিত হলে পদমর্যাদা নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছিল। এবার সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নেও একই রকম কঠোর অবস্থান নিতে চাইছে দল।

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন