‘পার্থদার পতনের জন্য দায়ী অহংবোধ’, দাবি বৈশাখীর

পার্থ বেকায়দায় পড়তেই এবার তাঁকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি শোভন ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি পাওয়ার আগে পরিচিত ছিলেন পার্থ ঘনিষ্ঠ হিসাবেই। সেই পার্থ’র সঙ্গেই তাঁর দূরত্ব বেড়ে গিয়েছিল বহুগুণ শোভনের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই। এখন তিনি শোভন ঘরনি। পার্থ(Partha Chattopadhay) বেকায়দায় পড়তেই এবার তাঁকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baishakhi Banerjee)। সাফ জানালেন, ‘পার্থদার এই পতনের পিছনে ওর অহংবোধ রয়েছে। উনি বলতেন শিক্ষা দফতরটা নাকি হরিশ মুখার্জি স্ট্রিটের(Harish Mukherjee Street) বদলে নাকতলা থেকে চলবে। এই পার্থদাকে অচেনা লাগছে। অর্থের জন্য উনি নিজে আমাকে রাজনীতি করতে মানা করেছিলেন। দুর্নীতি বন্ধ করার ব্যাপারে ওকে বার বার বলেছিলাম। কিন্তু উনি শোনেননি। বরং দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদেরই পুরস্কৃত করেছিলেন।’  

জানা গিয়েছে, বৈশাখীর সঙ্গে পার্থর একসময় বেশ ভালই যোগাযোগ ও ঘনিষ্ঠতা ছিল। কিন্তু আল আমিন কলেজ থেকে বৈশাখীর অপসারনের পর থেকেই সেই ঘনিষ্ঠতায় দূরত্ব তৈরি হয়। শোভন চট্টোপাধ্যায়ের(Sovon Chatterjee) সঙ্গে তৃণমূলের দূরত্ব যত বেড়েছে ততই পার্থ ও বৈশাখীরও দূরত্ব বেড়েছে বলেই এখন শোনা যাচ্ছে। তবে ইদানিংকালে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমেছে শোভনের। অনেকেই মনে করছেন শুধু শোভন নয়, বৈশাখীরও দ্রুত তৃণমূলে প্রত্যাবর্তন ঘটবে। ঘটনাচক্রে দুইজনকেই এবারের একুশে জুলাইয়ের সভায় দেখা গিয়েছিল। এই অবস্থায় পার্থকাণ্ডে রাজ্যের শাসক দল যখন কিছুটা হলেও অস্বস্তিতে তখন পার্থ’র বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়ে দিলেন বৈশাখী। তাঁর বক্তব্যই বলে দিচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ইন্ধনে শিক্ষা দফতরে বেআইনি নিয়োগের ক্ষেত্রে যে ঘুঘুর বাসা বেঁধে উঠেছে সেটা আগাগোরাই জানতেন বৈশাখী নিজেও। তবে তিনি যেভাবে হরিশ মুখার্জি স্ট্রিটের প্রসঙ্গ টেনে এনেছেন তাতে শাসক শিবিরে অসন্তোষ ছড়িয়েছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম