অশোকনগরের পরে দৌলতপুর, তেলের সন্ধান পেল ওএনজিসি

দৌলতপুর মৌজাতে ১৫ বিঘা জমিতে খননকার্য চালিয়ে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পেয়েছেন ওএনজিসি’র আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মাটিতে আবারও সাফল্যের মুখ দেখল ওএনজিসি(ONGC) বা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের(Ashoknagar) বাইগাছি(Baigachi) মৌজায় আগেই তাঁরা মাটির নীচে তরল সোনার সন্ধান পেয়েছিল। এবার হাবড়া-২ ব্লকের ভুরকুণ্ডা(Bhurkunda) গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর(Daulatpur) মৌজাতেও তাঁরা তেলের সন্ধান পেল। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর মৌজায় ১৫ বিঘা জমিতে খনন কাজ চালিয়ে সেখানে বিপুল পরিমাণের প্রকৃতিক গ্যাস ও তেলের সন্ধান পেয়েছেন। আর এর জেরে দৌলতপুর এলাকার গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও সেখানে ঠিক কতটা প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল বা পেট্রোলিয়াম রয়েছে তা ওএনজিসি’র তরফে এখনও জানানো হয়নি।

২০২০ সালের ২০ ডিসেম্বর থেকেই অশোকনগরের বাইগাছি মৌজায় মাটির নীচ থেকে বাণিজ্যিক ভাবে তেল এবং গ্যাস উত্তোলনের কাজ শুরু করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ওএনজিসি। কিন্তু সেই সাফল্যে সেখানেই থেমে যায়নি ওই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। ওএনজিসি’র তরফে বাইগাছির আশেপাশের এলাকাতেও খনন কাজ চালিয়ে মাটির নিচে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সুত্রেই ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর মৌজাতে ১৫ বিঘা জমিতে খননকার্য চালিয়ে ওই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পেয়েছেন ওএনজিসি’র আধিকারিকেরা। সম্প্রতি মাটির নীচ থেকে বের হওয়া গ্যাসের ঘনত্ব ও পরিমান বুঝতে আগুন লাগিয়ে দিয়েছিলেন খননকার্যের সঙ্গে জড়িত ওএনজিসি’র আধিকারিকেরা। সেই আগুন লাগানোর পরে তাঁরা লক্ষ্য করেন সন্ধ্যাবেলায় ওই আগুনের শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখতে পেয়েছেন লোকজন।

আর দৌলতপুরে নতুন করে প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান মেলায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই নয়া প্রকল্পের হাত ধরে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের ব্যাপক সুযোগের সম্ভাবনা দেখছেন তাঁরা। এই বিষয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী জানিয়েছেনন, ‘দৌলতপুরে খননের সূচনার দিন আমি গিয়েছিলাম। সেখানে গ্যাস ও তেলের ভাণ্ডারের খবর মেলায় আমরা খুব খুশি। অশোকনগরে ওএনজিসিকে সবরকমের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমরা চাই দেশের তেল মানচিত্রে চিরস্থায়ী জায়গা করুক অশোকনগর। পাশাপাশি এলাকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক।’

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস