খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধছেন শ্রুতি-শান্তনু, বিয়ের বিষয়ে কী অভিমত গায়কের?

Share:

নিজস্ব প্রতিনিধি: বি-টাউনে একের পর এক খুশির খবর। সানাইয়ের ধ্বনি কমার নামই করছে না। ভিকি-ক্যাটরিনার পর রনবীর আলিয়া, অঙ্কিতা-ভিকি, বলিউডের একাধিক পাওয়ারফুল জুটি ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন। কিছুদিন আগেই এই তালিকায় জুড়েছে সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং ক্রিকেটার কেএল রাহুলের নাম। শোনা গিয়েছে, ২০২৩ সালের প্রথমেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। এদিকে কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ। এবার বিয়ের জল্পনা শুরু হয়েছে বলিউডের আরেক স্বনামধন্য অভিনেত্রীকে নিয়ে।

তবে না বি-টাউন বললে হবে না। এই নায়িকা মুলত দক্ষিণের। হ্যাঁ, এবার কিংবদন্তী অভিনেতা কমল হাসান কন্যা শ্রুতি হাসান (Shruti Haasan) এবং সঙ্গীতশিল্পী শান্তনু হাজারিকা (Santanu Hazarika) র বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা। কয়েক বছর ধরেই ডেট করছেন তাঁরা। কিন্তু কবে বিয়ে করবেন তাঁরা, তাহলে কী পরের বছর শ্রুতি-শান্তনুর বিয়ের সানাই বাজবে, এই নিয়ে দুই তারকা কি বলছেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, শান্তনু প্রকাশ করেছিলেন যে, তাঁরা আদৌ কখনও বিয়ে করবেন কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। শ্রুতি-শান্তনু প্রায়শই নিজ নিজ Instagram হ্যান্ডেলে আরামদায়ক ফটো এবং ভিডিও শেয়ার করেন নিজেদের।

তবে শান্তনু ও শ্রুতি হাসান কবে বিয়ে করছেন?

শ্রুতি হাসান, প্রায়শই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে প্রেমিক শান্তানুকে প্রিয় মানুষ বলে অভিহিত করেন। ২০১৯ সাল থেকে ডেটিং করছেন দুজন। সম্প্রতি একটি বেসরকারি সাংবাদিক সাক্ষাৎকারে শান্তানু হাজারিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি শ্রুতি হাসানকে কবে বিয়ে করবেন? তখন তিনি বলেছিলেন, তিনি এবং শ্রুতি তাঁরা দুজনেই বিয়ের কথা শুনলেই নার্ভাস হয়ে পড়েন।

শান্তনু বলেছেন, “একজন শিল্পী হিসাবে, আমার জন্য যে কোনও ধরণের সামাজিক গঠন বোঝা কঠিন। আমি সবসময় স্বাধীনভাবে বেঁচে থাকার চেষ্টা করি এবং নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করি। আমার এহেন মানসিকতা বুঝতে পারবে এমন একজন সঙ্গী চাই। শ্রুতি এবং আমি খুব শৈল্পিক।” শ্রুতি হাসান একজন অভিনেত্রী এবং একজন শান্তনু হাজারিকা একজন ডুডল সঙ্গীতশিল্পী। সম্প্রতি, তিনি ইন্ডাস্ট্রিতে ১৩ বছর পূর্ণ করেছেন। তিনি বর্তমানে নন্দামুরি বালাকৃষ্ণের আসন্ন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। শ্রুতির হাতে এখনো রয়েছে, প্রভাসের সালার এবং মেগাস্টার চিরঞ্জীবীর ওয়াল্টেয়ার ভিরাইয়া

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল