চিনের উহানে ফের করোনা আক্রান্তের হদিশ, আংশিক লকডাউন ঘোষণা

২০১৯ সালের ডিসেম্বর মাস উহানে প্রথম শনাক্ত হয়েছিল করোনাভাইরাস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় তিন বছর আগের চিনের (China) হুবেই প্রদেশের রাজধানী উহানের (Whuan) সামুদ্রিক প্রাণীর বাজারেই (Sea Food Market) প্রথম হদিশ মিলেছিল প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus)। তার পরে গোটা বিশ্বেই থাবা বসিয়েছিল মারণ ভাইরাস। শুধু থাবাই বসায়নি, গোটা বিশ্বকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। সেই উহানে ফের করোনার থাবা। চার জন স্থানীয় বাসিন্দার শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পরেই কোনও ঝুঁকি না নিয়ে উহানে আংশিক লকডাউন (Partly Lockdown) ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দোকান-বাজারের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, দীর্ঘদিন বাদে উহানে ফের করোনায় সংক্রমিতের হদিশ মিলেছে। যে চার জনের শরীরে মারণ ভাইরাস ধরা পড়েছে তাঁদের কারও শরীরেই তেমন কোনও উপসর্গ লক্ষ্য করা যায়নি। ফলে উহানের জাতীয় স্বাস্থ্য কমিশনের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  কোনও ঝুঁকি না নিয়ে বুধবার থেকে টানা তিনদিন বাজার থেকে শুরু করে যানবাহন সব কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই তিন দিন উহানের বাসিন্দাদের যেমন বাইরে যেতে নিষেধ করা হয়েছে, তেমনই অন্য শহরের বাসিন্দাদেও উহানে আসতে বারণ করা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্য উহানের এক কোটি ১০ লক্ষ বাসিন্দার গণহারে করোনা পরীক্ষা করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাস উহানে প্রথম শনাক্ত হয়েছিল করোনাভাইরাস। সামুদ্রিক প্রাণীর বাজার থেকেই ওই ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছিলেন জাতীয় স্বাস্থ্য কমিশনের আধিকারিকরা। যদিও সেই তত্ত্ব মানতে রাজি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। বরং অভিযোগ করা হয়েছিল, জৈবিক গবেষণাগারেই করোনাভাইরাস তৈরি করা হয়েছে।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি