সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। তাঁর পরিচিতি এখন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে। সাফল্যের শিখরে পৌঁছে অনেকেই ভুলে যান নিজের শিকড়। খ্যাতি আর যশের আলোয় ফিকে হয়ে যায় পিছনের দিনগুলির স্মৃতি। কিন্তু ব্যতিক্রম অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তারকা হয়ে উঠলেও ভোলেননি জীবনের শুরুর দিনগুলিকে। দীপাবলির আনন্দে আচমকাই নিজের প্রাক্তন শিক্ষিকার বাড়িতে হাজির হয়ে তাঁকে চমকে দিলেন ভারতীয় ক্রিকেটার। প্রিয় ছাত্রকে সামনে দেখে  শিক্ষিকার আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  

দীপাবলির দিন নিজের ছোটবেলার শিক্ষিকার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সেই সময় আচমকাই শিক্ষিকার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন পর প্রিয় ছাত্রকে হঠাৎ সামনে দেখতে পাবেন তা ভুলেও ভাবেননি শিক্ষিকা।  সমগ্র ঘটনাটি ধরা পড়েছে বাড়ির গেটের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে শিক্ষিকার বাড়ির গেটের দিকে এগিয়ে যাচ্ছেন অভিষেক। মুখে মাস্ক থাকলেও গেটের কাছে পৌঁছে তা খুলে ফেলেন তিনি। এরপরই প্রাক্তন ছাত্রকে দেখে কার্যত অবাক হয়ে যান শিক্ষিকা। অভিষেককে সামনে দেখে শিক্ষিকাকে বলতে শোনা যায়, ‘ও মাই গড!’। প্রিয় ছাত্রকে চিনতে পেরেই তাঁকে জড়িয়ে ধরেন তিনি। আনন্দে আপ্লুত শিক্ষিকা বলে ওঠেন, ‘এটা তো ভীষণ বড় চমক।’ দীর্ঘদিন পর ছাত্রকে সামনে পেয়ে তাঁর মুখের হাসি আর উচ্ছ্বাসই যেন ভিডিওর সবচেয়ে সুন্দর মুহূর্ত।  

এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছেন অভিষেক। ক্রিকেটের মাঠে যতই বড় তারকা হয়ে উঠুন না কেন, জীবনের শুরুর দিনগুলির মানুষদের যে তিনি ভোলেননি, এই ছোট্ট ঘটনাই যেন তার প্রমাণ। শিক্ষক ও ছাত্রের সম্পর্ক যে শুধু শ্রেণিকক্ষের চার দেওয়ালে আটকে থাকে না, সময় পেরিয়েও সেই ভালবাসা অটুট থাকে, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিষেক শর্মা। 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪