Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুরভোটেও চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি বিজেপির

বিশেষ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বুধবার এই দাবি জোরাল করলেন। তাঁর কথায়, রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ভোটে হেরেও বঙ্গে হাল ছাড়তে নারাজ বিজেপি। এখনও উপনির্বাচন সম্পন্ন হয়নি, তার আগে এবার পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলল গেরুয়া শিবির। বিশেষ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বুধবার এই দাবি জোরাল করলেন। তাঁর কথায়, রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব নয়।

শুরুটা হয়েছিল লোকসভা নির্বাচন থেকে। সেই নির্বাচনে বিজেপি সুবিধাজনক জায়গা করতে পারলেও বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে অবশ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরও ধরাশায়ী হয়েছে বিজেপি। কিন্তু তা সত্ত্বেও রাজ্যে তাদের সমর্থক আছে বলে নাছোড়বান্দা বিজেপি শিবির। এবং বিজেপি নেতাদের কথায়, তাদের ভোট দিতে দেওয়া হয়না। কেন্দ্রীয় বাহিনী থাকলে তাঁরা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। শুধু এখানেই থেমে না থেকে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, পুরভোট হলে এই প্রথম বিজেপি অধিকাংশ পুরসভা না কি দখল করবে। তবে এখানেও শর্ত রেখেছেন তিনি। তাঁর কথায়, ‘সুষ্ঠুভোট হলে তবেই বিজেপি জিততে পারবে। আর সুষ্ঠু ভোট করাতে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী।’

প্রসঙ্গ, কলকাতা-সহ রাজ্যের মোট ১১২টি পুরসভায় ভোট করোনার জেরে স্থগিত রয়েছে। ধাপে ধাপে সেই ভোট সম্পূর্ণ করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে রাজ্য সরকারের সুপারিশ এলেই ১১২টি পুরসভার ২২ হাজারের বেশি বুথে ভোট পরিচালনায় নামবে কমিশন। সেক্ষেত্রে ডিসেম্বরেই রাজ্যে পুর-ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরভোট পর্ব পরিচালনায় কত পুলিশ, কত ভোটকর্মী প্রয়োজন তার হিসাবে ইতিমধ্যে সম্পূর্ণ। ঠিক তার পরেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি করল বিজেপি।

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা