অর্পিতার ফ্ল্যাট থেকে গায়েব চারটি বিলাস বহুল গাড়ি, ছুটছে ইডি

জানা গিয়েছে, এই চারটি গাড়ি- মার্সিডিজ বেঞ্জ, অডি এ ফোর, হণ্ডা সিআরভি, হণ্ডা সিটি। এর মধ্যে অর্পিতার নিজের নামেই গাড়ি ২ টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালিক পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) না কি অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE), না কি যৌথ সম্পত্তি (বাগানবাড়ি) বারুইপুরের ‘বিশ্রাম’, তা জানা যায়নি। গত বুধাবার রাতে সেখানে হানা দিয়েছিল ‘চোর’-এর দল। তারপর ফের হানা টালিগঞ্জের ‘ডায়মণ্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাটে হানা! উধাও ৪ টি বিলাস বহুল গাড়ি। দাম প্রায় দেড় কোটি। গাড়ির সন্ধানে ইডির (ED) র‍্যাডার।

জানা গিয়েছে, এই চারটি গাড়ি- মার্সিডিজ বেঞ্জ, অডি এ ফোর, হণ্ডা সিআরভি, হণ্ডা সিটি। এর মধ্যে অর্পিতার নিজের নামেই গাড়ি ২ টি। উল্লেখ্য, এই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৭৬ লক্ষ টাকার গয়না, ১ টি কালো ডায়েরি সহ আরো ২ টি ডায়েরি, ১৮ টি মোবাইল, ১২ ভুয়ো সংস্থার হদিশ, যার মধ্যে ৬ টিতে অর্পিতার ঘনিষ্ঠ জন, ৩ টির মালিক অর্পিতা নিজেই। উদ্ধার হয়েছে ফ্ল্যাট সহ জমির একাধিক নথি। এই তালিকায় আছে হাজার ডলার, শিক্ষা দফতরের খাম বন্দি ৫ লক্ষ টাকা, হার্ড ডিস্ক।

অন্যদিকে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে, ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, ৬ কেজি সোনা। প্রকাশ্যে এসেছে ও বিভিন্ন জনগণের দাবি, একাধিক বাগানবাড়ি ও বাড়ির। আবার, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এসএসসি টেটের সংশোধিত তালিকা উদ্ধার করা হয়েছে। সেই তালিকা ২০১২ সালের। দাবি, মিলেছে অর্পিতার বাড়ির ৭ টি সম্পত্তির দলিল ও ৩০৪ পাতার নথি।  এরপর চারটি গাড়ির সন্ধান পেলেও তা উধাও। সেই সব গাড়ি খুঁজতেই ছুটছে ইডি। আপাতত নজর সিসিটিভি ক্যামেরাতে। কারা এসেছিল আবাসনে, দেখা হচ্ছে তা। 

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে