পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারলেন মহিলা

তিনি বলেন, ওদের কোটি কোটি টাকা। বড় বড় ফ্ল্যাট কিনেছে। বড় বড় গাড়ি করে হাসপাতালে আসছে। ওদের জন্য ডাক্তার দেখানো যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৮ ঘণ্টা পর আবার স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকা ইএসআই হাসপাতালে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গিয়েছিল ইডি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছিল পার্থ ও অর্পিতাকে। আর চেকআপ করে বেরানোর পর হাসপাতাল চত্বরেই পার্থকে জুতো ছুঁড়ে মারলেন এক মহিলা। এই ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

তবে জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। জুতো লেগেছিল গাড়িতে। এদিন নিজের পা থেকে জোড়া পাটি জুতো খুলেই প্রাক্তন মন্ত্রীকে উদ্দেশ্য করে তা ছুঁড়ে মারেন আমতলার ওই মহিলা। জানা গিয়েছে, মহিলার নাম শুভ্রা ঘড়ুই। 

এই ঘটনার পর ওই মহিলা বলেন, এটা আসলে সকলের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার হাজার মানুষ চাকরি পায়নি ওদের জন্যই। তিনি বলেন, ওদের কোটি কোটি টাকা। বড় বড় ফ্ল্যাট কিনেছে। বড় বড় গাড়ি করে হাসপাতালে আসছে। ওদের জন্য ডাক্তার দেখানো যাচ্ছে না। সমস্যা হচ্ছে। ওই মহিলা বলেন, এই জন্যই জুতো ছোঁড়া হয়েছে। তবে তাঁর আফসোস, ‘জুতো ওর মাথায় লাগলে শান্তি পেতাম’।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন