Loading live market data...
Loading active stocks...
Connecting...

এত সম্পত্তি হয় কী করে? নজরে অধিকারী ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ারের লকার

থানা সূত্রে খবর, দিলীপের সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৯ লক্ষ ৫২ হাজার ৯৪৭ টাকা। গত ২০০০ সালে কাঁথি পুরসভায় যোগ দিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ের তুলনায় তাঁর সম্পত্তি অনেক, এই অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন অধিকারী (ADHIKARY) পরিবারের ঘনিষ্ঠ দিলীপ বেরা। তিনি কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়র। পুলিশ খতিয়ে দেখছে, সারদা যোগ র‍য়েছে কি না। এই তদন্তে নেমেই কাঁথি পুলিশ পেয়েছে তাঁর ব্যাঙ্কের লকার তল্লাশির অনুমোদন।

পুলিশ সূত্রে খবর, তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। থানা সূত্রে খবর, দিলীপের সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৯ লক্ষ ৫২ হাজার ৯৪৭ টাকা। গত ২০০০ সালে কাঁথি পুরসভায় (CONTAI MUNICIPALITY) যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় ওই পুরসভায় রাজত্ব অধিকারীদের। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢুকেছে ৮৯ লক্ষ ৯৫ হাজার ৮৬৯ টাকা। তবে কী করে তাঁর ও তাঁর স্ত্রীর এত টাকা- সম্পত্তি! খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধৃতের স্ত্রীর নামে বিমা ও ফিক্সড ডিপোজিট র‍য়েছে প্রায় ২ কোটি টাকার। জমি কেনা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকার। গাড়ি এবং সোনাতে খরচ হয়েছে আরও প্রায় ৮ লক্ষ টাকা। স্ত্রীর নামে একটি বেসরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট প্রায় ১৭ লক্ষ ৩০ হাজার টাকা। কাঁথি সেন্ট্রাল জনমঙ্গল সমিতিতে আছে প্রায় ১ কোটি ২৭ লক্ষ ১৩ হাজার ৭১৭ টাকা। বিভিন্ন বিমায় আছে কয়েক লক্ষ টাকা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই ধৃতের ডিপোজিট ১৫ লক্ষ টাকা। এত টাকা কিন্তু পেশায় তিনি পুরসভা কর্মী!

ধৃত এর আগে ১২ দিনের পুলিশ হেফাজতে ছিলেন। এদিন তাঁকে আদালতে তোলা হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর