দশমতম ‘কর্ণাটক রত্ন পুরস্কার’ পাচ্ছেন প্রয়াত অভিনেতা পুণীথ রাজকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ২৯ অক্টোবর প্রয়াত হয়েছেন জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার পুনীথ রাজকুমার (PUNEETH RAJKUMAR)। গোটা বিশ্ব জুড়ে এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আধিপত্য। সৌজন্যে, এই ইন্ডাস্ট্রির একেকটি সিনেমা, এবং নায়ক-নায়িকাদের নজরকাড়া অভিনয়। সবটাই এই ইন্ডাস্ট্রিকে এখন বিশ্ব ইতিহাসে পৌঁছে দিয়েছে। বর্তমানে বলিউডের থেকেও এক ইন্ডাস্ট্রির রাজত্ব বেশি গোটা দেশ এবং বিদেশ জুড়ে। এই মুহূর্তে টপ দক্ষিণী সিনেমার তালিকায় রয়েছে, ‘পুষ্পা’, ‘RRR’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার 2’।

আর এই ছবিগুলির সুবাদে অভিনেতা, অভিনেত্রীদেরও ব্যক্তিগত জীবন তখন মানুষের হট টপিক হয়ে যায়। গতবছর শেষেই সকলকে কাঁদিয়ে পরলোকগমন করেছেন কিংবদন্তী কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার। কন্নড় চলচ্চিত্র শিল্পে তাঁর অবদান অনস্বীকার্য। সম্প্রতি, এই অভিনেতার অবদানকে স্মরণ করে তাঁকে কর্ণাটক রত্ন প্রদানের ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। গত ৫ অগস্ট শুক্রবার তিনি ঘোষণা করেছেন যে, আগামী ১ নভেম্বর প্রয়াত কন্নড় চলচ্চিত্র তারকা পুনীত রাজকুমারকে কন্নড় রাজজ্যোৎসবের দিন কর্ণাটক রত্ন প্রদান করা হবে। কিছুদিন আগেই বেঙ্গালুরুর লালবাগের গ্লাস হাউসে বার্ষিক স্বাধীনতা দিবসের ফুল শো-তে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন। এবং এদিন পুনীত এবং তাঁর বাবা ডাঃ রাজকুমারকে একটি বিশেষ পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়েছে।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ফুল শোয়ের বক্তৃতায় বোমাই বলেছেন, “আমরা ১ নভেম্বর পুনীত রাজকুমারকে কর্ণাটক রত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এর প্রস্তুতির জন্য রাজকুমার পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করব, সম্পূর্ণ সম্মানের সঙ্গে এই পুরস্কার প্রদান করা হবে।” আর পুনীত রাজকুমার কর্ণাটক রত্নের দশম তম প্রাপক হবেন। এটি কন্নড় রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান। কন্নড়স্টার পুনীত রাজকুমারের মৃত্যু হয়েছিল ২০২১ সালের ২৯ অক্টোবর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।

পুনীত রাজকুমার সম্পর্কে

পুনীত রাজকুমার কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন যুব আইকন ছিলেন। তিনি ডঃ রাজকুমার এবং পার্বথাম্মার পঞ্চম এবং কনিষ্ঠ পুত্র ছিলেন। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল কন্নড় ফিল্ম যুবরাথনায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর৷

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়