১০০ দিনের কাজের নাম বদল না হলেও কেন্দ্র টাকা দেয়নি কেন, প্রশ্ন তৃণমূলের

১০০ দিনের কাজে বকেয়া ৬ হাজার ৫৬১ কোটি টাকা। এই প্রকল্পের নাম বদল হয়নি। প্রশ্ন, তবে কেন বকেয়া? রাজ্যের বকেয়া  ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক প্এরকল্তপের টাকা কেন্দিদ্নর আটকে রেখেছে বলে অভিযোগ। প্রকল্পের নাম বদল নিয়ে চলছে বিতর্ক। বিজেপির অভিযোগ, কেন্দ্রের প্রকল্পের নাম বদল করছে রাজ্য। এদিকে রাজ্যের দাবি, যেই জায়গার প্রকল্প সেই জায়গার নামেই হবে প্রকল্প। একই সঙ্গে রাজ্যের যুক্তি, প্রকল্পের নামে প্রধানমন্ত্রীর (PM) বদলে মুখ্যমন্ত্রী (CM) ব্যবহার করা হয়নি। এই নিয়ে ও কেন্দ্রের টাকা আটকে রাখা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছিলেন, কোনও প্রকল্পের জন্য কেন্দ্র যেমন টাকা খরচ করে তেমন রাজ্যও করে। উল্লেখ্য, ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ ও রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। বৈঠকে রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছিলেন তিনি। এবার তৃণমূলের প্রশ্ন, ১০০ দিনের কাজের প্রকল্পের তো আর নাম বদল হয়নি, তবে কেন ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটায়নি কেন্দ্র?

কেন্দ্রকে নিশানা করে এই প্রশ্নই শানিয়েছেন তৃণমূলের দুই মুখপাত্র সুখেন্দু শেখর রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তাঁরা।  সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (MODI) সঙ্গে মুখ্যমন্ত্রী প্রায় ৪২ মিনিট বৈঠক করেন। সেখানেই বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া  ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা টাকা। প্রকাশ করেন শ্বেতপত্রও। ‘নীতি আয়োগ’ বৈঠকেও এই প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর মধ্যে রয়েছে ১০০ দিনের কাজের বকেয়া ৬ হাজার ৫৬১ কোটি টাকা।এই প্রকল্পের নাম বদল হয়নি। তবু কেন টাকা বকেয়া বলে প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল।

চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেন, ”১০০ দিনের কাজের হিসেবে দেশের মধ্যে রাজ্যের স্থান দ্বিতীয়, তবুও রাজ্যের প্রাপ্য টাকা জানুয়ারি মাস থেকে আটকে রেখেছে কেন্দ্র।” তাঁর দাবি, ২০২১- ২২ অর্থবর্ষে এই প্রকল্পে ৪০০ কোটি টাকা কমিয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষে কমিয়েছে ৫০০ কোটি টাকা। তাঁর অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করেই কেন্দ্র এই টাকা দিচ্ছে না রাজ্যকে। রাজ্যসভয় তৃণমূলের উপনেতা সুখেন্দুশেখর রায় বলেন, ”ভারত মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। অথচ ২৩টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র। অন্যান্য রাজ্যের সঙ্গে তার আগে আলোচনা করা হয়নি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই ভাবে কাজ করে কেন্দ্র ঠিক করেনি।”

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩