ও তো আমার বোনের মতো’,  ধরা পড়ে পাল্টি সেই রোমিও-নেতার

কৃতকর্মের জন্য আবার ক্ষমাও চেয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  পাল্টি খেলেন তরুণী হেনস্থায় গ্রেফতার রোমিও-নেতা শ্রীকান্ত ত্যাগীর (Shrikant Tyagi) । আদালতে থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে তারস্বরে তাকে বলতে শোনা যায় – বিশ্বাস করুন, সব রাজনৈতিক ষড়যন্ত্র। যে তরুণীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে, তাকে সে নিজের বোনের মত করে দেখে। একটি স্বার্থাণ্বেষী গোষ্ঠী তাঁকে ফাঁসিয়ে দিয়েছে। শ্রীকান্ত ত্যাগীর কথায় – আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থী। ও আমার বোনের মতো। যা হয়েছে, সব কিছুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চাইছে।

এই ঘটনা ও বিবৃতির থেকেও যে খবর সব থেকে বেশি নজর কেড়েছে, তা হল এক ব্যক্তি নিজেকে বিজেপি (self proclaimed BJP leader) নেতা দাবি করে গাড়িতে স্টিকার লাগিয়ে গত কয়েক মাস ধরে দাপিয়ে বেড়িয়েছে। অথচ, রাজ্য প্রশাসনের সেটা নজরেই পড়েনি।

পুলিশ এখন বলছে, গাড়িতে ব্যবহৃত স্টিকার ওই নেতাকে দিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য। আর স্টিকারে রাজ্য প্রশাসনের প্রতীক ওই বিজেপি নেতা নিজেই তৈরি করেন। নয়ডা পুলিশ কমিশনার অলোক সিংহ জানিয়েছে, এলাকায় ভয়ভীতির বাতাবরণ তৈরি করতেই শ্রীকান্ত ত্যাগী নিজের ভাবমূর্তি বদলান। নেতার মতো চালচলন, কথাবার্তা। এলাকাবাসী রীতিমতো তাঁকে সমীহ করে চলত। তাদের মতে, পুলিশ ও প্রশাসনের একাংশের প্রত্যক্ষমদতেই শ্রীকান্ত ত্যাগীর এই বাড়বাড়ন্ত।

পুলিশ-প্রশাসন (https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration) যে ত্যাগীকে সমীহ করে চলত, তার প্রমাণ যে ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক, সেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়