রাখির উপহার, মরণাপন্ন ভাইকে বাঁচাতে কিডনি দান বোনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভাইয়ের বয়স মাত্র ২৯  বছর। কিডনি (kidney) কাজ করে না। তাই নিয়ম করে ডায়ালিসিস (dialysis) করতে হয়। গত নয় বছর ধরে চলছে ডায়ালিসিস। ডাক্তার জানিয়ে দিয়েছেন, বেঁচে থাকার দুটো রাস্তা – ডায়ালিসিস চালিয়ে যে ক’দিন বাঁচিয়ে রাখা যায়। আর দ্বিতীয় রাস্তা যদি কেউ কিডনি দান করেন। ছেলেকে বাঁচাতে বাবা ও মা কিডনি (kidney) দান করতে রাজি থাকলেও শারীরিক কারণে চিকিৎসকেরা জানিয়ে দেন, দু’জনের একজনেরও কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা যাবে না। হাতে রইল শুধু বোন।

এই অবস্থায় মেয়ের সঙ্গে যোগাযোগ করেন বাবা-মা। মেয়ে এককথায় রাজি হয়ে যান। সমস্যা একটাই – মেয়ে-জামাই থাকে নিউজিল্যান্ড (New Zealand) । খবর পেয়েই দম্পতি ভারতে আসার জন্য টিকিট কাটেন। দেশে পৌঁছে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। গত ১১ জুন অপারেশন হয়েছে তরুণের। সাফল্যের সঙ্গে ২৯ বছরের ভাইয়ের শরীরে প্রতিস্থাপিত হয়েছে বোনের একটি কিডনি।

পরিচয় করিয়ে দেওয়া যাক এই দুই ভাই-বোনের সঙ্গে। কিডনির (kidney)  অসুস্থতায় ভুগছিলেন ২৯ বছরের আমান বাত্রা। বাড়ি গুরুগ্রাম। আমন পেশায় একজন স্ক্রিপ্ট রাইটার। এত কম বয়সে কিডনির রোগ ধরা পড়ায় আমনের বাবা-মা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। নিয়মিত ডায়ালিসিস করতে হত আমানের। তাঁরা জেনে যান, বেঁচে থাকার রাস্তা হয় ডায়ালিসিস না হলে কিডনি প্রতিস্থাপন। নিজেদের কিডনি প্রতিস্থাপনে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় আমানের বাবা যোগাযোগ করে্ন মেয়ে চান্দা গ্রোভারের (৩৮) সঙ্গে। চান্দাকে সব কিছু খোলাখুলি জানালে তিনি কিডনি দান করতে রাজি হন। 

দেশ যখন রাখি উৎসবে জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় বোধহয় সেরা রাখির উপহার দিলেন ৩৮ বছরের চান্দা তাঁর ভাইকে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী