পানশালায় রহস্যমৃত্যু ব্যবসায়ীর, খুনের অভিযোগ পরিবারের

মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ সাউ। ৫৫ বছর বয়স তাঁর। তিনি শ্যামপুকুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে এক পানশালায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকার এক পানশালায় মদ্যপান করতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেখান থেকে বেরনোর সময় তিনি পড়ে যান। এরপর হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যবসায়ীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ সাউ। ৫৫ বছর বয়স তাঁর। তিনি শ্যামপুকুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকার এক পানশালায় গিয়েছিলেন তিনি। ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বন্ধু সুমিত সারাওগিও পানশালায় গিয়েছিলেন। বুধবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ দুই বন্ধু  পানশালায় গিয়ে মদ্যপান করেন। ওই পানশালা থেকে বেরোনোর সময় প্রদীপ পড়ে যান। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করন। খবর দেওয়া হয় প্রদীপের স্ত্রী ও পুত্রকে। প্রদীপ সাউয়ের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।

অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ব্যবসায়ীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে প্রদীপ সাউয়ের মৃত্যু হল, নিছক দুর্ঘটনায় মৃত্যু নাকি খুন, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে প্রদীপ সাউয়ের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। শোকের ছায়া নেমে এসেছে ব্যবসায়ীর পরিবারে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি