আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপি কাঁকড়ার জাত,’ বিস্ফোরক বাবুল সুপ্রিয়

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ছাড়ার পর বিস্ফোরণ ঘটিয়েছিলেন নিজের দলের বিরুদ্ধে। এবার সাংসদ পদ ছাড়ার পর ফেসবুকে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক উক্তি করলেন বাবুল সুপ্রিয়। বিজেপিকে কাঁকড়ার দল বলে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফেসবুকে বাবুল লিখেছেন, ‘ছোটবেলায় শুনেছিলাম, যদি নিজের মন ও হৃদয় বলে কেউ অন্যায় ভাবে তোমাকে দশ টাকা জরিমানা দিয়েছে তাহলে জরিমানাটা না দিয়ে আদালতে লড়াই করো। দরকার হলে একশো টাকা খরচ করে সেই জরিমানা প্রত্যাহার করাও। অন্যায়ভাবে করা জরিমানা কখনোই মেনে নেবে না, মেনে নিইনি আর তাই আড়াই বছর বাকি থাকা সত্ত্বেও বিজেপি-র হয়ে জেতা সাংসদ পদ ছেড়ে দিতে একটুও দ্বিধা করিনি।’

বাবুল লেখেন, ‘কাঁকড়ায় ভরা একটি দল। যারা নিজেদের প্রকৃত কর্মীদের সঙ্গে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বেইমানি করে আর বহিরাগতদের চার্টার্ড প্লেনে চড়ায়। সেই বিজেপি-র জন্য ২০১৪ সাল থেকে যেটুকু করেছি তাতেও আমি যেমন গর্বিত, আজ অন্যায়ের প্রতিবাদ করে আড়াই বছর বাকি থাকতেও বিজেপি-র টিকিটে বিজেপি-র জন্য জেতা সাংসদ পদ নির্দ্বিধায় ছেড়ে দিতে পেরেও আমি সমান গর্বিত। ১৯৯২ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিরাপদ চাকরি ছেড়ে মুম্বই যাওয়ার সময়ও আমি ভয় পাইনি। আজও পাইনা। বিজেপি থেকে যিনি আমাকে নৈতিকতার জ্ঞান দিচ্ছেন তাঁকে বলবো, নিজের বাড়ির অন্দর থেকে পাঠটা শুরু করতে। আর শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আমি যা করতে পেরেছি তা আগে করে দেখাতে তারপর যা বলার বলতে।’

পাশাপাশি আসানসোলের মানুষদের বার্তা দিয়ে বাবুল জানিয়েছেন, ‘আপনারা বিজেপি-র ধান্দাবাজগুলির কথায় কান দেবেন না। রাজনীতিতেও ঢুকবেন না। আমি আপনাদের ছিলাম, আছি, থাকব। আগামীদিনে মাননীয়া মুখ্যমন্ত্রী, যিনি অত্যন্ত স্নেহের সঙ্গে আমাকে সব ভুলে শুধুমাত্র বাংলার মানুষের কাজ মন দিয়ে করতে উদ্বুদ্ধ করে আবার ‘Public Service’-এ ফিরিয়ে এনেছেন, তাঁর নেতৃত্বে আরও অনেক কাজ করে দেখাব। আপনারা আমার জন্য সবসময়েই বিশেষ ছিলেন ও থাকবেন। আপনাদের জন্য সবসময়েই কিছু না কিছু একস্ট্রা করার চেষ্টা করব।’

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ