শেষ হতে চলেছে ‘মন ফাগুন’

শেষ হতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'মন ফাগুন'। আর ধাররাবাহিকের সঙ্গেই শেষ হতে চলেছে পিহু আর ঋষির প্রেমকাহিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হতে চলেছে স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’। আর ধাররাবাহিকের সঙ্গেই শেষ হতে চলেছে পিহু আর ঋষির প্রেমকাহিনি। ১৭ অগাস্ট হবে এর শেষ শুটিং। ২১ অগাস্ট হবে শেষ প্রচার। বলে রাখা ভাল এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ডেবিউ করেন মডেল সৃজলা গুহ। শনের সঙ্গে তাঁর জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রায় একবছর এই ধারাবাহিকের মাধ্যমে শন ও সৃজলা গুহকে পেলেন দর্শক। 

এমনকি শন ও সৃজলা ছাড়া বাকি চরিত্রের অভিনেতাদের মধ্যেও এক আলাদা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তাই সকলেরই মন খারাপ। বলে রাখা ভালো পর্দার ননদ অর্থাৎ গীতশ্রী রায়ের সঙ্গে সৃজলার বেশ ভাল সম্পর্ক। মাঝেমাঝেই তাদের দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল ভিডিও বানাতে ও । শুটিং এর ফাকে নানা সময় দেখা যায় তাঁদের সময় কাটাতে। তাই ধারাবাহিক শেষ হতে চলার মুখে সংবাদমাধ্যমের কাছে স্মৃতি রোমন্থন করতে গিয়ে সৃজলা জানিয়েছেন, ”এই ধারাবাহিক আমাকে গীতুকে দিয়েছে। এর থেকে বড় আর কী হতে পারে?”

সৃজলার মত শুটিং ফ্লোরকে মিস করবেন গীতশ্রী রায়ও। তাঁর কথায়ব এতদিন কাজ করতে করতে এটাই আমার পরিবার হয়ে গিয়েছিল। সৃজলার কথা কি আর বলব? ওর সঙ্গে তো আমি বাইরে দেখা করে আড্ডা দেব। ‘ একবছরের যাত্রা শেষ করতে চলেছে ‘মন ফাগুন’। জার্নি শেষে এই স্লটে দেখা যাবে এবার থেকে ‘মাধবীলতা’ নামক নতুন ‘ধারাবাহিক’। 

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?