BREAKING: অনুব্রতের ১০ দিনের সিবিআই হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালত অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বীরভূমের এই দোর্দন্ডপ্রতাপ নেতাকে আসানসোল সিবিআই আদালতে পেশ করে। এদিন সিবিআইয়ের আইনজীবীর তরফে আদালতে  অনুব্রত মণ্ডলের ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু আদালত তাঁর ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২০ অগস্ট পর্যন্ত অনুব্রত মণ্ডলকে সিবিআই হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য এদিন আদালতে অনুব্রতের আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয়নি। যদিও আদালতে কেষ্ট বলেন, ‘আমি অসুস্থ, সেই বুঝে বিবেচনা করুন’

বৃহস্পতিবার বীরভূমের বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। তৃণমূল জেলা সভাপতির  গোটা বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এদিন নিজের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গরু পাচার মামলায় গ্রেফতারের পর এদিনই সিবিআই তাঁকে আদালতে পেশ করে। সূত্রের খবর, এদিন রাতেই কেষ্টকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হবে। অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’

এদিন বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। বৃহস্পতিবার বিকেল সওয়া ৪টে নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করানো হয় অনুব্রতকে।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে