অনুব্রতকে ‘বেডরেস্ট’ লেখা চিকিৎসকের বাড়িতেও সিবিআই হানা

ওই চিকিৎসকের বাড়িতে ৩ আধিকারিক গিয়েছিলেন। প্রায় ৪৫ মিনিট ওই চিকিৎসকের বাড়িতে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেই চিকিৎসক যিনি গত কয়েকদিনে উঠে এসেছেন খবরের শিরোনামে। অনুব্রত (ANUBRATA MONDAL) ‘অসুস্থ’ কাণ্ডে যাঁর মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে, বোলপুর হাসপাতালের চিকিৎসক সেই চন্দ্রনাথ অধিকারীর (DR. CHANDRANATH ADHIKARY) বাড়িতে এবার সিবিআই হানা। অনুব্রতকে গ্রেফতারের পরেই তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তাঁর ও বোলপুর  হাসপাতালের সুপারের একটি কথোপকথন ভাইরাল হয়েছে। সেই অডিও ক্লিপের খোঁজেই ওই চিকিৎসকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।

জানা গিয়েছে, ওই চিকিৎসকের বাড়িতে ৩ আধিকারিক গিয়েছিলেন। চন্দ্রনাথবাবুর বয়ান রেকর্ড করেছে সিবিআই। সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট ওই চিকিৎসকের বাড়িতে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চিকিৎসকের দাবি ছিল, তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে নির্দেশ দিয়েছিলেন সুপার।  অথচ তিনি তখন ছুটিতে। বর্তমানে সুপারের ছুটির মেয়াদ শেষ হলেও তিনি কাজে যোগ দেননি। অন্যদিকে, ৭ দিনের ছুটি নিয়েছেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীও।

চিকিৎসকের দাবি, তিনি ‘বাধ্য’ হয়েছিলেন সাদা কাগজে ১৪ দিনের বেডরেস্ট লিখতে। উল্লেখ্য, চন্দ্রনাথবাবুর দাবি, তিনি চেয়েছিলেন হাসপাতালে আসুন অনুব্রত। কিন্তু সুপার তাঁকে বলেছিলেন অনুব্রতর বাড়ি যেতে। সাদা কাগজে তিনি লিখে এসেছিলেন বেডরেস্টের কথা। তা-ও তৃণমূল নেতার চাপাচাপিতে। বলেছিলেন, অনুব্রতের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, বেড রেস্ট প্রয়োজন। তবে এখানে (বোলপুর) না থেকে কলকাতায় কোনও সাপোর্টে থাকা প্রয়োজন। সেই সঙ্গে এও বলেছিলেন, তিনি হাজিরা দিতে পারবেন। তারপর অবশ্য গতকাল, বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত। ১০ দিনের সিবিআই হেফাজতে আছেন তিনি। 

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা