হায় রে সোনার বাংলা! কাঁচালঙ্কার কিলো ৩০০ টাকা, ডিমের ডজন ১৪৫ টাকা

মিনিকেট চালের দামও এক লাফে বেড়ে পৌঁছেছে ৭২ টাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জ্বালানি সঙ্কট আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের বেলাগাম দাম বৃদ্ধিতে কার্যত নাভিঃশ্বাস উঠেছে দেশের সাধারণ মানুষের। চাহিদার সঙ্গে জোগানের ভারসাম্য রুখতে ভারত থেকে আমদানি করলেও কাঁচা লঙ্কার দামে রাশ টানা যাচ্ছে না। শুক্রবার রাজধানী ঢাকার বাজারে ৩০০ টাকা ছাড়িয়েছে কাঁচা লঙ্কার দাম। সেই সঙ্গে ডিমের দাম প্রতি ডজন ১৪৫ টাকায় পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে মিনিকেট চালের দামও এক লাফে বেড়ে পৌঁছেছে ৭২ টাকায়। বিক্রেতাদের দাবি, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। তবে ক্রেতাদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাত দিয়ে কালোবাজারি চালাচ্ছে ব্যবসায়ীরা।

কোরবানি ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও মাঝে কমেছিল। কিন্তু গত শুক্রবার থেকে দেশে জ্বালানি তেলের দাম বাড়তেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। কাঁচা লঙ্কা, ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে ক্রেতাদের হাতে ছ্যাঁকা লাগছে। চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজের দামও লাগাতার বেড়ে চলেছে। এক সপ্তাহ আগেও যেখানে কাঁচা লঙ্কার কিলো ছিল ২৪০ টাকা। তা বেড়ে হয়েছে ৩০০ টাকা। ডিমের ডজন ছিল ১২৫ টাকা। এক লাফে বেড়ে হয়েছে ১৪৫ টাকা। মোটা জাতের স্বর্ণ চালের কিলো আগে যেখানে ছিল ৪৬ টাকা। সাত দিনে বাড়তে-বাড়তে তা ৫০ টাকায় পৌঁছেছে।

রাজধানীর কাওরানবাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বক্তব্য, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বাড়ায় জিনিসপত্রের দামও বেড়েছে। আগে যেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ১০ টনের লরির ভাড়া ছিল ২৪ হাজার টাকা। এখন সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার টাকা। ফলে ব্যবসায়ীদের কিছু করার নেই।  

বাঁশদ্রোণী থানার ব্যারাকে চালকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক