অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশে ফের ভয়াবহ পথদুর্ঘটনা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার ভোরে অনন্তপুর জেলার রায়ালাচেরুভু এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাডিপাটরির বাসিন্দা কয়েক জন। অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার ভোরে একটি গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। গাড়িতে জনা দশ-বারো যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। পথে রায়ালাচেরুভু এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার কারণে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। দুমড়ে যাওয়া গাড়ি থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আট জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

মৃতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের নাম সিদ্ধ ও লক্ষ্মীপ্রসাদ। দু’জনেই ইয়াডিকি এলাকার বাসিন্দা। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে। অন্ধ্রপ্রদেশের পরিবহণমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আহতদের শারীরিক অবস্থার উপরও নজর রাখছে প্রশাসন। দুর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে মৃত ও আহতদের পরিবারে।

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর