যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরতে গিয়ে নিজের জীবনই দিতে হয়েছিল তাঁকে। বিপদের আশঙ্কা উপেক্ষা করে গাজার মাটিতে দাঁড়িয়ে একের পর এক খবর সংগ্রহ করেছিলেন প্যালেস্তিনীয় সাংবাদিক মারিয়াম দাগ্গা। শেষ পর্যন্ত ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারান তিনি। এ বার তাঁর সেই সাহসিকতা ও সাংবাদিকতার স্বীকৃতি মিলল আন্তর্জাতিক মঞ্চে। মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কারে সম্মানিত হলেন মারিয়াম। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে। 

বুধবার পুরস্কার আয়োজকদের তরফে এই ঘোষণা করা হয়। ররি পেক ট্রাস্ট, ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (IPI) এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (IMS)-এর উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-এর দুই সাংবাদিক আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফির সঙ্গে যৌথ ভাবে এই সম্মান পেয়েছেন মারিয়াম। গাজায় যুদ্ধের জেরে তৈরি হওয়া ভয়াবহ মানবিক পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরার জন্য তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২৫ সালের অগস্টে দক্ষিণ গাজার ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হয় মারিয়ামের। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর। ওই হামলায় আরও চার সাংবাদিক প্রাণ হারান। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর যুদ্ধ শুরু হলে টানা ২২ মাস ধরে এপি এবং ‘ইন্ডিপেনডেন্ট অ্যারাবিয়া’-র হয়ে সংবাদ সংগ্রহ করেছিলেন মারিয়াম। সাংবাদিকতার দায়িত্ব পালনের পথে ব্যক্তিগত শোকও সামলাতে হয়েছে তাঁকে। ২০১৮ সালে গাজা সীমান্তে ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’ বিক্ষোভের সময় ইজরায়েলি বাহিনীর গুলিতে ২২০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং ৯২০০ জনেরও বেশি আহত হন। সেই বিক্ষোভের সময় এক যুবকের মৃত্যুর ভিডিও ক্যামেরাবন্দি করেছিলেন মারিয়াম। পরে জানতে পারেন, নিহত যুবক আসলে তাঁর নিজের ভাই। ব্যক্তিগত শোক সামলে সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

মারিয়ামের মৃত্যু ও তাঁর কাজের প্রসঙ্গে এপি-র এক্সিকিউটিভ এডিটর জুলি পেস বলেন, সাংবাদিকরা নিজেদের জীবন বিপন্ন করেও সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরেন। মারিয়াম-সহ যাঁরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের মৃত্যুর যথাযথ বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ দিকে, চলতি বছরে প্রথমবার চিত্র সাংবাদিকতায় ররি পেক পুরস্কার দেওয়া হয়েছে। এই বিভাগে সম্মান পেয়েছেন ফরাসি চিত্রসাংবাদিক রবিন টুটেনজেস। ইথিওপিয়ার উত্তর আমহারা অঞ্চলের সংঘাতের ছবি তুলে ধরার জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে। একই বিভাগে যৌথ ভাবে পুরস্কার জিতেছেন সুদানের ফ্রিল্যান্স চিত্রসাংবাদিক তথা এএফপি-র প্রতিনিধি আহমেদ মহম্মদ আবদাল্লা। সুদানের গৃহযুদ্ধের সময় আধা-সামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’-এর হাতে এল-ফাশের শহরের পতনের পরিস্থিতি তুলে ধরেছিলেন তিনি। তবে ব্রিটিশ সরকার ভিসা না দেওয়ায় লন্ডনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আবদাল্লা। অনুষ্ঠানে পাঠানো রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি জানান, উত্তর দারফুরের রাজধানীতে অবরুদ্ধ মানুষ প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এমনকি বেঁচে থাকার তাগিদে পশুখাদ্য খেতেও বাধ্য হচ্ছেন তাঁরা।

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর