Monkeypox: দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত পঞ্চম ব্যক্তির হদিশ

এ নিয়ে রাজধানীতে মাঙ্কিপক্সে মোট পাঁচজনের সন্ধান মিলল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে ক্রমশই মাঙ্কিপক্সের (Monkeypox) থাবা চওড়া হচ্ছে। শনিবার আরও একজন মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের হদিস মিলল। গতকাল শুক্রবার ২২ বছর বয়সী ওই যুবতীকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (Loknayak Jayprakash Narayan) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার এ খবর জানিয়েছেন হাসপাতালের অধিকর্তা সুরেশ কুমার (Suresh Kumar)। এ নিয়ে রাজধানীতে মাঙ্কিপক্সে (Monkey Pox) মোট পাঁচজনের সন্ধান মিলল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারির পরের দিন অর্থা‍ৎ ২৪ জুলাই রাজধানীতে মারণ ভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর পরে দুই সপ্তাহের মধ্যে আরও চার জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। যার ফলে আতঙ্ক ছড়ায়। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে মারণ ভাইরাসে আক্রান্তদের চিকি‍ৎসায় বিশেষ ইউনিটও চালু করা হয়। এদিন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার সুরেশ কুমার জানান, সর্বশেষ আক্রান্ত ওই যুবতী ইদানিং কোথাও ভ্রমণ করেননি কিংবা বেড়াতে যাননি। এক মাস আগে অবশ্য নাইজেরিয়ায়  ঘুরতে গিয়েছিলেন। একাধিক উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে।  

প্রসঙ্গত, মাঙ্কি ভাইরাসে প্রথম শনাক্ত হয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহী ফেরত কেরলের এক নাগরিক। গত ১৪ জুলাই নমুনা পরীক্ষায় তার শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কেরলের ত্রিশূরে। মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত ২২ বছরের যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন বলে কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২