গড়বেতায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

আহত অন্তত পক্ষে ১৮ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা (ROAD ACCIDENT) ঘটল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত প্রায় ১৮ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা বেশ কয়েকজনের। এই ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা বিক্ষোভও দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। গুরুতর জখমদের জন্য রক্তের খোঁজ করছেন স্বেচ্ছাসেবীরা।

রবিবার দুপুরে গড়বেতার তুলসীচটি এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে চন্দ্রকোনা থেকে হুমগড়ের দিকে যাচ্ছিল একটি বাস। যাত্রী তোলার জন্য তুলসীচটির কাছে একটি বাসস্টপে দাঁড়ানোর জন্য গতি ধীরে করছিল ওই বাস। সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক ধাক্কা মারে বাসটিতে। ধাক্কার তীব্রতায় বেশ কিছু দূরে ছিটকে যায় বাস। অন্যদিকে লরিটিও ঢুকে যায় রাস্তার পাশে থাকা একটি কাঁচা বাড়িতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। এদিকে বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান (DEATH) ৩ জন। আহত (INJURED) অন্তত পক্ষে ১৮ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় ও পুলিশের উদ্যোগে আহতদের ভর্তি করা হয়েছে গড়বেতা গ্রামীণ হাসপাতালে। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁদের চিকিৎসার জন্য রক্তের (BLOOD) প্রয়োজন। রক্তের খোঁজ চালাচ্ছেন শেখ রাজ, মুস্তাফিজুর রহমান, নমিতা দোলুই প্রমুখ। রাস্তায় নেমে ও সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে রক্তের খোঁজ। অন্যদিকে, দুর্ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এই ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উৎকণ্ঠায় আহতদের পরিবার।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়