বঙ্গবন্ধু খুনের ৪৭ বছর পার, বহাল তবিয়তেই বিদেশে পাঁচ খুনি

তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলেও সফল হচ্ছে না সরকার। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিভিন্ন দেশের নিজস্ব আইন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৪৭ বছর আগে আজকের দিনেই ক্ষমতালিপ্সু কয়েজকজন সামরিক আধিকারিক মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ইন্ধনে নৃশংসভাবে খুন করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Sk. Mujibur Rahaman)। সেই নৃশংস খুনের ঘটনায় জড়িত পাঁচ খুনি এখনও বিদেশে বহাল তবিয়তে রয়েছে। তাদের ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলানো যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা যথেষ্টই লজ্জাজনক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (Sk. Hasina) গত ১৩ বছরের বেশি একটানা ক্ষমতায় থাকার পরেও বাবার খুনিদের বিচারের সম্মুখীন করতে পারেননি। এটা তাঁর জীবনের অন্যতম ব্যর্থতা।

বঙ্গবন্ধু খুনের ৩৪ বছর বাদে ২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের (Bangladesh Supreme Court) আপিল বিভাগ জাতির পিতার হত্যাকারীদের মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় দেয়। তার দু’মাস বাদে ২০১০ সালের ২৮ জানুয়ারি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লেফটেমন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদের  (ল্যান্সার) ফাঁসি কার্যকর হয়। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আজিজ পাশা। ৯ বছর বাদে বঙ্গবন্ধুর অন্যতম খুনি আবদুল মাজেদকে ২০১৯ সালের ১২ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয়।

তবে এখনও ধরা ছোঁয়ার বাইরে পাঁচ খুনি রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন। এদের মধ্যে রাশেদ চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। কানাডায় ঘাঁটি গেড়ে রয়েছেন নূর চৌধুরী। তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলেও সফল হচ্ছে না সরকার। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিভিন্ন দেশের নিজস্ব আইন। বাকি তিনজনের স্পষ্ট কোনও অবস্থান সরকারের কাছে নেই। কখনও শোনা গিয়েছে খন্দকার আবদুর রশিদ পাকিস্তান ও লিবিয়ায় লুকিয়ে রয়েছেন। শরীফুল হক ডালিম রয়েছেন পাকিস্তানে। অ্যাটর্নি জেনারেল (Attorney General) এ এম আমিন উদ্দিন (A M Aminuddin) সাংবাদিকদের জানিয়েছেন, রাশেদ চৌধুরী (Rasheed Choudhury) ও নূর চৌধুরীকে (Nur Choudhury) দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১