প্রকাশ্যে বিবস্ত্র করে মারধর, অপমানে বিষ খেলেন পরিচারিকা

হাসপাতালে ভর্তি পরিচারিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাড়ি থেকে সামগ্রী চুরি (theft) হয়ে যাওয়ায় দম্পতি এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে। তান্ত্রিক জানান, চুরি করেছে বাড়ির পরিচারিকা। তান্ত্রিকের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে দম্পতি তাঁকে (domestic help) অন্যান্যদের সামনে বিবস্ত্র করে মারধর করে। পরে একটি ঘরে পরিচারিকাকে তালা-চাবি দিয়ে বন্ধ করে দেয়। অপমান সহ্য করতে না পেরে পরিচারিকা ইঁদুর মারার বিষ ( rat poison) খান। বেশ কিছুক্ষণ তার আওয়াজ না পাওয়ায় দম্পতির সন্দেহ হওয়ায় তারা তালা খুলে দেখে ওই পরিচারিকা শুয়ে রয়েছেন। মুখ থেকে গ্যাজলা বেরিয়ে পড়ছে। ঘটনাটি রাজধানী দিল্লির।

ভয়পেয়ে তারা পরিচারিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার দ্রুত সেখানে পৌঁছে পরিচারিকাকে নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করানো হয়। চিকিৎসকেরা সুস্থ করে তোলার পর তরুণী তাঁর বাড়ির লোককে জানায় ঘটনার কথা। তাঁর বয়ানের ভিত্তিতে পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ (police) তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তরুণী তাঁর পরিবার নিয়ে থাকেন এখানকার একটি ফার্ম হাউসে (farm house) । ১০ মাস আগে ওই ফার্ম হাউস থেকে ওই দম্পতির একটি মূল্যবান সামগ্রী চুরি হওয়ায় তাঁরা এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন। তান্ত্রিক ওই দম্পতিকে জানান, বাড়িতে যে কজন কাজের লোক রয়েছে, তাঁদের প্রত্যকে চাল আর লেবু খাওয়ার কথা বলতে হবে। সেটা খাওয়ার পর যাঁর মুখে লালচে-লালচে ভাব দেখা যাবে, সেই চোর।

এই ঘটনা থেকে পরিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তির এত অগ্রগতির যুগে এই তান্ত্রিকদের রমরমা এতটুকুও কমেনি।

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২