স্বাস্থ্য পরীক্ষা করার পরে হবে জেরা, কম্যাণ্ড হাসপাতালে অনুব্রত

এদিন কম্যাণ্ড হাসপাতালে তাঁকে নিয়ে আসার পর তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি:মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয় কম্যাণ্ড হাসপাতালের পথে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার পর করা হবে জেরা। উল্লেখ্য, গতকাল অনুব্রত মণ্ডলের আইনজীবীর দাবি ছিল, তাঁর মক্কেল অসুস্থ। 

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত বৃহস্পতিবার গ্রেফাতার হয়েছেন অনুব্রত মণ্ডল। আপাতত তিনি ১০ দিনের সিবিআই হেফাজতে আছেন। অনুব্রত মণ্ডলের দাবি, তিনি নির্দোষ। তাঁকে গ্রেফতার করা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাণ্ডব চালিয়েছে কেষ্ট’র বাড়িতে। কেন কেষ্টকে গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়েছেন তিনি। আসলে বিজেপি বিরোধী দল, রাজ্য সরকার ও দলের নেতা-কর্মীদের কেন্দ্র সরকার হেনস্থা করছে বলেও অভিযোগ তৃণমূল নেত্রীর। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটা কেষ্ট গ্রেফতার হলে লক্ষ কেষ্ট তৈরি হবে’। দলের সবাই মিলে ‘জেল ভরো’ আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। তাঁর অভিযোগ, কোনও নির্বাচনের সময়েই অনুব্রতকে ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। সেই সঙ্গে তিনি বলেছেন, কেষ্টর চাহিদা নেই। রাজ্যসভার টিকিট দিতে চাইলেও নিতে চায়নি।

নেত্রীর এই বক্তব্যের পরেই স্বাধীনতা দিবসের দিন অনুব্রত তাঁর আইনিজীবী মারফৎ অনুগতদের বার্তা পাঠিয়েছেন। বলেছেন, তিনি নির্দোষ। তিনি জানতেন নেত্রী ও দল তাঁর পাশে থাকবে। এদিন কম্যাণ্ড হাসপাতালে তাঁকে নিয়ে আসার পর তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। 

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা